চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট শুরুর ১৯ ঘণ্টা আগে চূড়ান্ত হলো বাংলাদেশ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে আগামীকাল বুধবার। খেলা মাঠে গড়ানোর ১৯ ঘণ্টা আগে মূল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সচরাচর এমনটা দেখা যায় না। সাধারণত ম্যাচে নামার কয়েকদিন আগেই স্কোয়াড চূড়ান্ত করতে দেখা যায় সব দলকে।

দুই টেস্টের সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল নিয়ে লঙ্কায় গেছে বাংলাদেশ। প্রথম টেস্টের জন্য ৬ খেলোয়াড়কে বাইরে রেখে ১৫ সদেস্যের দল চূড়ান্ত করা হয়েছে। নতুনদের মধ্যে শরিফুল ইসলাম ও ইয়াসির আলি চৌধুরী রাব্বি টিকে গেছেন প্রথম টেস্টের দলে।

চার পেসার রাখা হয়েছে স্কোয়াডে। দল ঘোষণার কিছুক্ষণ আগে ম্যাচপূর্ব অনলাইন সংবাদ সম্মেলনে  মুমিনুল হক বলেছেন পেস আক্রমণে গুরুত্ব দিয়েই একাদশ সাজাবে বাংলাদেশ। অধিনায়কের কথার প্রতিফলন দেখা গেছে স্কোয়াডে।

ওপেনার আছেন তিনজন। তামিম ইকবালের সঙ্গী হতে পারেন সাইফ হাসান বা সাদমান ইসলাম।

বাদ পড়েছেন শুভাগত হোম চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান, খালেদ আহমেদ।

Reneta

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

প্রথম টেস্টের দল: মুমিনুল হক (অধিনায়ক), লিঠন দাস, তামিম ইকবাল, সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মো: মিঠুন, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, শরিফুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্ডিবাংলাদেশ দলবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT