চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টেন্ডাককার’ আউট দিয়ে বিখ্যাত বনে গিয়েছিলেন হারপার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ২১, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সালটা ১৯৯৯, সেসময়ের ভারত দল আর শচীন টেন্ডুলকার মানে সমার্থক। শুধু দেশেই নয়, বিশ্বক্রিকেটে তখন সবচেয়ে জনপ্রিয় মুখ ডানহাতি কিংবদন্তি। ভারতীয়দের কাছে শচীন ‘ক্রিকেট ঈশ্বর’। বিশ্বের যে প্রান্তেই মাঠে নামেন না কেনো, তার খেলা দেখতে পুরো পরিবার নিয়ে টিভি সেটের সামনে বসে যেত সমর্থকরা। সেই শচীনকে বিতর্কিত এক আউট দেয়ার পর জাতীয় শত্রুতে পরিণত হয়েছিলেন অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হারপার!

সেবছর অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে গ্লেন ম্যাকগ্রার বলে শচীনকে এমন এক আউট দিয়েছিলেন হারপার, যেটা ক্রিকেট বিশ্বেরই তখন পর্যন্ত অজানা। ম্যাচে ম্যাকগ্রার একটি নিচু হয়ে আসা বাউন্সারে ডাক করতে চেয়েছিলেন শচীন, বল আঘাত হানে তার কাঁধে। অজি পেসারের এলবিডব্লিউ আবেদনে কিছুক্ষণ দ্বিধায় থাকার পর আঙুল তুলে দেন আম্পায়ার হারপার। শূন্য রানে সাজঘরে ফিরতে হয় ভারত অধিনায়ককে।

বল কাঁধে লাগার পর এলবিডব্লিউ কীভাবে হয় তা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে ভারতের কোনায় কোনায়। আন্তর্জাতিক মিডিয়াগুলো বেশ ফলাও করে তা নিয়ে লেখালেখি করে। অদ্ভুত সেই আউটের নাম দেয়া হয় ‘টেন্ডাককার’!

বিতর্কিত ওই আউটের ২১ বছর পর এশিয়ানেট নিউজকে হারপার জানিয়েছেন আউটটি নিয়ে তার বিন্দুমাত্র অনুশোচনা নেই। যা সিদ্ধান্ত দিয়েছিলেন সেটা জেনেশুনে, কোনো ভয় বা দ্বিধা ছাড়াই। এখনো তিনি মনে করেন শচীন সেদিন আউটই ছিলেন।

‘আমি প্রতিদিন টেন্ডাকার সিদ্ধান্ত নিয়ে ভাবি। এমন নয় যে আমার ভালো ঘুম হয় না কিংবা দুঃস্বপ্ন দেখি বা আউটের রিপ্লে আমার মাথায় ঘুরপাক খেতে থাকে। আমার গ্যারেজে ম্যাকগ্রা আর শচীনের বিশাল বড় এক ক্যানভাস ঝোলানো আছে। বল করার পর দুজন দুজনের দিকে যেভাবে তাকিয়ে ছিল সেই দৃশ্যটা। অনেকে এটা জেনে হতাশ হতে পারে যে আমি সেই সিদ্ধান্ত নিয়ে ভীষণ গর্ববোধ করি। কারণ সিদ্ধান্ত দেয়ার সময় আইন মেনে ও কোনরকম দ্বিধা ছাড়াই আউটটি দিয়েছিলাম।’

‘আম্পায়ারদের এই প্রশিক্ষণই দেয়া হয় এবং এটাই তাদের কাছ থেকে প্রত্যাশা থাকে। শচীন তখন ভারতের অধিনায়ক ছিল, আর আইসিসির অফিসিয়াল আমাকে জানিয়েছিলেন আমার পারফরম্যান্স নিয়ে তিনি কোনো নেতিবাচক মন্তব্য লেখেননি। আমি হঠাতই বুঝতে পারলাম বিশ্বের ছয় ভাগের এক ভাগ মানুষ আমার নাম জানে এবং তারা আমাকে নিয়ে যে ভালো কথা বলছে না সেটাও বুঝতে পারলাম।’

Reneta

২০১৮ সালে ভারতের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের সঙ্গে কথা হয়েছিল হারপারের। প্রসাদ ১৯৯৯ সালের ভারত দলটাতে ছিলেন। সাবেক এ আম্পায়ার জানিয়েছেন যে, প্রসাদ তাকে বলেছেন শচীন নিজেও বিশ্বাস করতেন তিনি আউট ছিলেন।

‘২০১৮ সালে অস্ট্রেলিয়া-ভারত সিরিজে অ্যাডিলেড ওভালে প্রসাদের সঙ্গে আমার দেখা হয়েছিল। ২০ বছর আগের সেই সুন্দর মাঠটায় আমাদের দেখা হয়েছিল।’

‘তখন তো আর করোনা ছিল না। তাই আমরা একে অপরকে আলিঙ্গন করেছি। এমএসকে নিজেই উত্তেজিত হয়ে বলেছিল, ‘‘শচীন আউট ছিলেন, শচীন আউট ছিলেন।’’ এটা এক অদ্ভুত আউট ছিল। আমি অনেক ক্রিকেট দেখি, কিন্তু এরপর কখনোই এমন আউট দেখিনি। আমার এখনো মনে হয় আমি সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাডিলেড টেস্টটেন্ডুলকারভারত-অস্ট্রেলিয়া টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬

ভিভিআইপি গাড়িবহর নাকি অ্যাম্বুলেন্স: প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুসরণযোগ্য দৃষ্টান্ত

মে ৭, ২০২৬

‘মুক্ত গণমাধ্যম’ ছিল বিগত সরকারের গালভরা বুলি: জহির উদ্দিন স্বপন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT