চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক্সটাইল মিলের মালিক থেকে জেএমবির অর্থ যোগানদাতা

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৪:৩৮ অপরাহ্ণ ১১, জুন ২০১৭
অপরাধ
A A
জঙ্গি

টেক্সটাইল মিলের মালিক থেকে জেএমবি’র অর্থ যোগানদাতা হয়েছেন সংগঠনের ঢাকা মহানগর পশ্চিমের দাওয়াতি আমির ইমরান আহমেদ।

রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান এ তথ্য জানান।

মুফতি মাহমুদ বলেন, ইমরান একটি টেক্সটাইল মিলের মালিক। ২০১২ সালে এক বন্ধুর মাধ্যমে সে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ে। সে তার অফিস, ফ্যাক্টরি এবং বাসা এ তিন জায়গায় জঙ্গিবাদের সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের বই পুস্তক ও অনেক জিনিসপত্র রাখত। তাকে গ্রেফতারের পর সেগুলো জব্দ করা হয়েছে।

তিনি জানান, ইমরান জঙ্গিদের আর্থিকভাবে সহযোগিতা করার পাশাপাশি অনেক জঙ্গির পাসপোর্ট তৈরি করে দিত। এর আগে আব্দুল হাকিম নামে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া এক জঙ্গির জামিন করানোর জন্য তার স্ত্রীকে ইমরান দুই লাখ টাকা দিয়েছে।

এছাড়া সিলেটের আতিয়া মহলে র‌্যাবের অভিযানের পূর্বে সেখানে অবস্থান করা সাজিদ নামের এক জঙ্গি পালিয়ে ছিল। সেখান থেকে পালিয়ে আসার পর সাজিদ ও ইমরান এক সঙ্গে বিভিন্ন ধরনের পরিকল্পনা করছিল। সাজিদ জেএমবির একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে আছে।

মুফতি মাহমুদ বলেন, জেএমবি বর্তমানে ‘দাওয়াতের’ দিকে বেশী গুরুত্ব দিচ্ছে। এ কারণে তারা কিছুদিন আগে বগুড়ার সোনাতলা নামক স্থানে বৈঠক করেছে। আর সে বৈঠকে ‘দাওয়াতি কার্যক্রমের’ জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

Reneta

আতিয়া মহল থেকে পালানো জঙ্গি সাজিদ ওই কমিটিতে দাওয়াতি সদস্য এবং মূল আমিরের মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করেছে। আর মূল আমির সবসময় পর্দার আড়ালে থেকে স্বমনয়কারীর মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে। তবে বর্তমানে সাজিদ আত্মগোপনে রয়েছে ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে শনিবার রাতে ইমরানসহ জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের শুরা সদস্য মো. শামীম মিয়াকে গ্রেফতার করে র‌্যাব-১১।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেএমবি সদস্য গ্রেফতার
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT