চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে একই রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৮

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:০৩ অপরাহ্ণ ০২, মার্চ ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় র‍্যাব এবং বিজিবি’র সাথে ডাকাত ও ইয়াবা পাচারকারীদের পৃথক বন্দুকযুদ্ধে ৮ জন নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এরমধ্যে টেকনাফের জাদিমুরা মুনির গভীর পাহাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে গুলি বিনিময় হয়। এই গোলাগুলিতে ৭ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) নিহতদের পরিচয় জানাতে পারেনি।

Banglabid

তবে তারা কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের সদস্য বলে র‍্যাব জানিয়েছে।

কক্সবাজারের র‍্যাব- ১৫ অধিনায়ক আজিম উদ্দিন আহমেদ বলেন: রোববার রাতে র‌্যাবের একটি দল মোছনি রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

আত্মরক্ষার্থে র‌্যাব ও পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েকঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সাতজনের মরদেহ উদ্ধার করে।

Reneta

অন্যদিকে কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১ ইয়াবা কারবারি নিহত হয়েছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৫০ হাজার পিছ ইয়াবা ও দেশীয় একটি এলজি বন্দুক উদ্ধার করা হয় বলে জানিয়েছে টেকনাফ থানা পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT