চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিপিপি বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:০৭ পূর্বাহ্ণ ২২, নভেম্বর ২০১৬
অর্থনীতি
A A

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার ক্ষমতা গ্রহণের প্রথম দিনই ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথমে কোন কাজগুলো করবেন তার একটা ধারণা দিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানেই এই ঘোষণা দেন তিনি।

টিপিপি ২০১৫ সালে করা একটি চুক্তি, যে দেশগুলো মিলে বিশ্ব বাণিজ্যের ৪০ শতাংশ গঠিত। চুক্তিটিতে জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং মেক্সিকোসহ ১২টি দেশ সই করেছে। তবে এখনো এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন বা কার্যকর হয়নি।

চুক্তিটির লক্ষ্য হলো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক বন্ধন দৃঢ় করা এবং প্রবৃদ্ধি বাড়ানো। তবে এর বিরোধীদের দাবি, চুক্তিটির সব আলোচনা গোপনে হয়েছে এবং এটি অনুমোদন হলে সুবিধা পাবে শুধু বড় কর্পোরেশনগুলো।trump_tpp-deal

ভিডিও বার্তায় ট্রাম্প কয়লা উৎপাদন খাতে ‘চাকরিচ্যুতি বিষয়ক নিষেধাজ্ঞা’ কমিয়ে আনার কথাও বলেছেন। পাশাপাশি ভিসার অপব্যবহার কমানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

তবে বর্তমান প্রেসিডেন্টের প্রণীত স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’ বাতিল বা মেক্সিকোর দক্ষিণ সীমান্তে প্রাচীর তৈরির ব্যাপারে একটি কথাও বলেননি ডোনাল্ড ট্রাম্প। অথচ জয়ের আগে তার নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান বিষয় ছিল এই দু’টো। তখন ট্রাম্প বলেছিলেন, ক্ষমতা গ্রহণের পর সবার আগে এ দু’টি বিষয়ে ব্যবস্থা নেবেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT