চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসির গেইট বন্ধ রেখে কোনো অনুষ্ঠান করা যাবে না: শিক্ষার্থীদের দাবি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৬:০২ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কোনো অনুষ্ঠান চলার সময় মেইন গেইট বন্ধ রাখার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদারকে হেনস্তা ও তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন মিথ্যা অভিযোগ আনায় ক্ষোভ প্রকাশ করে অবস্থান ধর্মঘট করেছে তারা।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করে শিক্ষার্থীরা বলেন, সপ্তাহে প্রতিদিন টিএসসির গেইট উন্মুক্ত রাখতে হবে।  কোনো সংগঠনের অনুষ্ঠানকে কেন্দ্র করে টিএসসির গেইট বন্ধ রাখার যে তথাকথিত প্রচলন, তা শিক্ষর্থীরা মেনে নেবে না।  ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদারের দাবি ছিলো এমনই।  কিন্তু অফিসিয়ার্স এসোসিয়েশনের এর কর্মকর্তারা শিক্ষার্থীদের দাবিকে অগ্রাহ্য করে উল্টো আসিফ তালুকদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে, যা গর্হিত ও অন্যায়।

শিক্ষার্থীরা আরও বলেন, গত ১৮ এপ্রিল টিএসসিতে এক অনুষ্ঠানের আয়োজন করে অফিসার্স এসোসিয়েশন।  কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। এ সময় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন।

তারা অভিযোগ করেন, ছাত্র-শিক্ষকদের জায়গায় অফিসার্স এসোসিয়েশন মিটিং করবে আর আমাদের ভেতরে যেতে দেবে না, এটা নিয়ম বিরোধী৷ পরে শিক্ষার্থীরা ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদারকে অভিযোগ করলে তিনি কর্তৃপক্ষকে গেইট খুলে দেয়ার অনুরোধ করেন।  এ সময় এসোসিয়েশনের নেতারা এসে তাকে হেনস্তা করেন, তার বিরুদ্ধে ভিসি বরাবর লিখিত অভিযোগও দেন তারা।

অফিসার্স এসোসিয়েশনের অভিযোগে বলা হয়, দাপ্তরিক সব নিয়ম-নীতি মেনে গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক প্রীতি সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনুষ্ঠান শুরু হলে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার দলবল নিয়ে টিএসসি গেইটে আসেন এবং অনুষ্ঠান পণ্ড করার অপচেষ্টা চালান। তিনি বিএনসিসি কর্মী এবং স্বেচ্ছাসেবকদের সরিয়ে দিয়ে মূল গেইট খুলে দেন।

এ অভিযোগ তুলে ঢাবির অফিসার্স এসোসিয়েশন আসিফ তালুকদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের প্রতি আহ্বান জানায়।

Reneta

ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার অফিসার্স এসোসিয়েশনের এমন অভিযোগে বিস্ময় প্রকাশ করে এ অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে অবহিত করেন।

আসিফ বলেন, তারা কেন আমার বিরুদ্ধে এমন একটা মিথ্যা ও বানোয়াট অভিযোগ করলেন, আমি ঠিক জানি না।

তিনি আরো বলেন, আমি শিক্ষার্থীদের কাছে টিএসসি সবসময় খোলা রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। অফিসার্স এসোসিয়েশনের অনুষ্ঠানের দিন তাদের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল, তাদের অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য।  উত্তরে আমি বললাম ঠিক আছে, আপনারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড চেক করে ঢুকতে দিয়েন।  যাতে তারা ওয়াশরুমে বা অন্যান্য প্রয়োজনে যেতে পারে এবং এ সময় তারা এটা মেনেও নেন।  কিন্তু পরবর্তীতে তারা আমার কথা রাখেননি।  তারা টিএসসির গেইট পুরোপুরি বন্ধ করে দেন এবং কোনো শিক্ষার্থীকে ঢুকতে দেননি।  তখন শিক্ষার্থীরা আমাকে বারবার ফোন করে অভিযোগ করা শুরু করল যে, আমি তাদের প্রতিশ্রুতি দেয়ার পরও গেইট বন্ধ কেন? তখন আমি গিয়ে তাদের গেইট খুলে দিতে অনুরোধ করি।

প্রসঙ্গত, অফিসার্স এসোসিয়েশনের মতোই দেশের বিভিন্ন সংগঠন, অর্থকড়ি প্রতিষ্ঠান প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার টিএসসিতে অনুষ্ঠান আয়োজন করে থাকে।  আর পুরো দিন টিএসসির মূল গে্ইট বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশে বাধা দিয়ে থাকে।  এমনকি টিএসসির যে টয়লেট রয়েছে, তাও ব্যবহার না করতে দেওয়ার অভিযোগ আছে শিক্ষার্থীদের। এ নিয়ে শিক্ষার্থীদের রয়েছে দু:খ, হতাশা, ক্ষোভ ও অভিযোগ। সেই অভিযোগ নিয়েই শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করেছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।  একাত্মতা প্রকাশ করেছে ডাকসুর স্বতন্ত্র জোট, টিএসসির বিভিন্ন সংগঠন।

অবস্থান ধর্মঘটে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ, সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য, মুহাঃ মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম সবুজ, সাইফুল ইসলাম রাসেল, শামসুন্নাহার হল সংসদের ভিপি তাসনিম আফরোজ ইমি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষার্থীদের সমর্থনের পরই উল্টো সুর, প্রশ্নের মুখে সালমান

জুলাই ২৪, ২০২৬

ফুলহ্যামের মূল দলে খেলতে চলেছেন বাংলাদেশি ফারহান?

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন মোবাইদুল ইসলাম

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT