চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে থাকছেন তো সাকিব?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
টেস্টে সতীর্থদের উত্থান-পতন দেখেছেন বাইরে বসেই

টেস্টে সতীর্থদের উত্থান-পতন দেখেছেন বাইরে বসেই

সিরিজের প্রথম টেস্ট দেখেছেন মাঠের বাইরে বসে। দ্বিতীয় টেস্টেও নামা হচ্ছে না। টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারবেন তো সাকিব আল হাসান? ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পাওয়া সাকিবের মাঠে ফেরার দিনক্ষণ নিয়ে নিশ্চয়তা মিলছে না সহসাই।

‘সাকিবের আঙুলের ব্যান্ডেজ খোলা হবে ১০ তারিখ। খোলার পর বোঝা যাবে ব্যাপারটা। যদি সব ঠিক থাকে, জায়গাটা যদি শুকিয়ে যায়, ঘা না থাকে, ইনফেকশন না থাকে, তাহলে বোলিং শুরু করতে পারবে।’ জানালেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ থেকে বিশ্রাম চেয়ে নিয়েছিলেন সাকিব। পেয়েছিলেনও। কিন্তু এবারের বিশ্রামটা ভিন্ন। আরেকদফা টেস্ট নেতৃত্ব ফিরে পাওয়ার পরপরই চোটে কারণে বিশ্রামে থাকা সাকিবকে বিষণ্ণই করছে! কিন্তু বিসিবির চিকিৎসকের দেয়া তথ্য বলছে, টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারকে ধৈর্য রাখতে হবে আরও কয়েকদিন।

Banglabid

সেই কটাদিন শেষ হবে কবে? মিরপুর টেস্টের পর অল্প সময়েই শুরু হবে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সাকিব ছোট ফরম্যাটের ক্রিকেটেও টাইগারদের অধিনায়ক। ১৫ ফেব্রুয়ারি মিরপুরে ও ১৮ ফেব্রুয়ারি সিলেটে হবে টি-টুয়েন্টির ম্যাচ দুটি।

মূর্তিকারিগর

‘বোলিং শুরু করার পর সাকিব ম্যাচ খেলার জন্য কতটা প্রস্তুত, সেটা পুরোপুরি ডিপেন্ড করবে পরের ধাপগুলোর উপর। আমার ধারণা, ৩-৪ দিন লেগে যেতে পারে।’ যোগ করেন দেবাশীষ।

Reneta

তেমন হলে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতেই সাকিবের লেগে যেতে পারে ১৩-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। চোট বাঁহাতের কনিষ্ঠ আঙুলে। বল হাতে নিতে সময় না লাগলেও তখন ব্যাটিং শুরু করতে অপেক্ষায় থাকতে হবে সাকিবকে। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দলের অন্যতম সেরা পারফর্মারের থাকা না থাকা নিয়ে তাই একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে।

দেবাশীষের কথাতেও ইঙ্গিত মিলল সেটির, ‘বিসিবি সাকিবের চোট নিয়ে কোন ঝুঁকি নেবে না। প্রথমত ওর সেরে ওঠার উপরই সবকিছু নির্ভর করছে। তারপর ওর স্বস্তির একটা ব্যাপার আছে। আমরা ওকে জোর করবো না। খেলার মত সেরে উঠলে সে নিজেই সিদ্ধান্ত নেবে খেলবে কিনা।’

চোট নিয়ে মাঠ ছাড়ছেন সাকিব

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারে এক্সট্রা কাভার থেকে ছুটে এসে স্টাম্প ভাঙতে গিয়েছিলেন সাকিব। তখন কনিষ্ঠ আঙুলে চোট পান। দ্রুতই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আঙুলে কোন চিড় ধরা না পড়লেও মচকে যায় গোড়ায়, সেলাইও লেগেছে।

সাকিব না থাকায় তাই চট্টগ্রাম টেস্টে অধিনায়কত্ব করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় টেস্টেও রিয়াদের কাঁধেই থাকছে ভার। মিরপুরে বৃহস্পতিবার শুরু হবে সিরিজের শেষ টেস্ট। প্রথম টেস্টে মুমিনুলের জোড়া সেঞ্চুরিতে ড্র করেছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT