চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি দলে সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

দ্রুত গতির পেস বোলার। ব্যাট হাতে ঝড় তুলতে পারেন। ইমার্জিং কাপে বোলিংয়ে ওপেন করেছেন। সেই সাইফউদ্দিন এবার সুযোগ পেলেন জাতীয় টি-টুয়েন্টি দলে। সেই সঙ্গে মিরাজকেও প্রথমবারের মতো টি-টুয়েন্টি দলে রাখা হয়েছে।

বাংলাদেশ দল ইমার্জিং কাপে সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেছে। বিসিবি সূত্রে জানা গেছে, ম্যাচের পর চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন সাইফউদ্দিন। রোববার বেলা দুইটায় শ্রীলঙ্কায় উড়াল দেবেন তিনি।

বাংলাদেশ দলে বরাবরই পেস বোলার অলরাউন্ডারের অভাব। ২০ বছরের সাইফউদ্দিনের মাঝে সেই অভাব পূরণের সম্ভাবনা আছে বলে মনে করা হয়।

Banglabid

সাইফউদ্দিনের টি-টুয়েন্টি দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, সামনে আমাদের আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। সেজন্য দলে পেস অলরাউন্ডারের প্রয়োজন। সেই পরিকল্পনার কথা চিন্তা করেই ওকে শ্রীলঙ্কা সিরিজের দলে নেওয়া হয়েছে।’

টি-টুয়েন্টি দল নিয়ে মিনহাজুল বলেন, ‘শ্রীলঙ্কায় ওয়ানডের জন্য যে ১৭ সদস্যের দল আছে, সেখান থেকে রুবেল হোসেন ও শুভাগত হোম চৌধুরী দেশে ফিরে আসবে। যোগ দিবে সাইফউদ্দিন।’

শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। বোর্ড প্রেসিডেন্ট একাদশের সঙ্গে ২২ মার্চ ডাম্বুলায় হয় ম্যাচটি। এই ম্যাচে ছিলেন সাইফউদ্দিন। ম্যাচটিতে ২৬ রানে এক উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে দুই রানে অপরাজিত থাকেন।

Reneta

এরপর ইমার্জিং কাপে অংশ নিতে দেশে ফিরে আসেন। এই টুর্নামেন্টে ৪ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন। ব্যাট করেছেন দুই ম্যাচে। তাতে ৬৮ রান তার।

ঘরের মাঠে যুব বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেন ফেনীর ক্রিকেটার সাইফউদ্দিন। পরে বিপিএল ও বিসিএলে নৈপুণ্য দেখান।

বাঁহাতি ব্যাটসম্যান, ডানহাতি বোলার এই অলরাউন্ডারের প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩৪’র উপর গড়ে ৮৩৩ রান। সর্বোচ্চ অপরাজিত ৭৭। লিস্ট ‘এ’ ম্যাচেও ফিফটি আছে। এই দুই ধরনের ক্রিকেটে উইকেট ৫৯টি।

সর্বশেষ দুটি প্রথম শ্রেণির ম্যাচে ইস্ট জোনের হয়ে ১১ উইকেট নেন। একটি অপরাজিত ফিফটির সঙ্গে মোট সংগ্রহ ৯০ রান।

সেইসঙ্গে প্রথমবারের মত টাইগার টি-টুয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও সানজামুল ইসলাম। লঙ্কা সফরে টি-টুয়েন্টি ম্যাচ দুটি হবে ৪ ও ৬ এপ্রিল।

টি-টুয়েন্টি সিরিজের দল:
তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT