চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দুই জয়ে সেমিফাইনালে শাইনপুকুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা দুই জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মঙ্গলবার শুভাগত হোমের ব্যাটিং ঝড়ের পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২২ রানে জেতে শাইনপুকুর।

১ মার্চ মিরপুরে হবে সেমিফাইনাল। সেখানে শাইনপুকুরের মুখোমুখি হবে ডি গ্রুপের শীর্ষ দল। ‘ডি’ গ্রুপে আছে- প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও বিকেএসপি।

তৌহিদ হৃদয়ের অপরাজিত ৬৬ ও শুভাগত হোমের ১৮ বলে ৫৮ রানের ইনিংসে ভর করে শাইনপুকুর ১৯২ রানের বড় পুঁজি পায়। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৭০ রানে থামে মোহামেডানের ইনিংস।

১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালোই হয় মোহামেডানের। চার ওভারে ৪৬ রান তোলার পর ভাঙে ওপেনিং জুটি। এরপর দ্রুত চার ব্যাটসম্যান আউট হওয়ায় ম্যাচ হাতছাড়া হয় মোহামেডানের। ২১ রান করে মোহাম্মদ আশরাফুল ও ১৬ রানে অধিনায়ক রকিবুল হাসান ফেরার পর দাঁড়াতে পারেননি নাদিফ চৌধুরী (১) ও সোহাগ গাজীও (১)।

শেষ দিকে ইরফান শুক্কুর চেষ্টা করেছিলেন, কিন্তু সঙ্গীর অভাবে কাজটা শেষ করতে পারেননি। ২৯ বলে সাতটি চার ও এক ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন শুক্কুর। বাকিদের ব্যাট থেকে রান না আসায় ২২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় মোহামেডানকে।

শাইনপুকুরের হয়ে সোহরাওয়ার্দী শুভ, সুজন হাওলাদার ও হামিদুল ইসলাম প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

Reneta

এর আগে প্রথম ব্যাট হাতে ঝড় তোলে শুভাগত হোম। আগের ম্যাচে ১০ বলে ৩২ রান করার পর এই ম্যাচে হাফসেঞ্চুরি করেন ১৬ বলে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে অপরাজিত থাকেন ৫৮ রানে।

দেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি এখন শুভাগতর। তার চেয়ে ৩ বল বেশি খেলে ফিফটি পেয়েছিলেন মুমিনুল হক। ২০১৩ সালে বাংলাদেশ টি-টুয়েন্টি চ্যালেঞ্জ সিরিজে জাতীয় দলের বিপক্ষে ‘এ’ দলের হয়ে ১৯ বলে হাফ সেঞ্চুরি করেন এ বাঁহাতি। ৬ বছর পর সে রেকর্ড ভাঙলেন শুভাগত।

মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামেন ৬ নম্বরে। মাত্র ১৮ বলে ৫৮ রানের ইনিংসে ছিল ৬টি ছয় ও ৪টি চারের মার। তৌহিদ হৃদয়ের সঙ্গে শুভাগতর পঞ্চম উইকেটে অবিচ্ছন্ন জুটিতে শেষ ২৮ বলে আসে ৮৭ রান।

হৃদয়ের অপরাজিত ৬৬ ও শুভাগতর ৫৮ রানের ইনিংসে ভর করে শাইনপুকুর পায় ৯২ রানের বড় পুঁজি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিপিএলডিপিএল টি-টুয়েন্টিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডা. নাসিরের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে ১৮, ২০২৬

ইরাকের মরুভূমিতে ইসরায়েলের দ্বিতীয় গোপন ঘাঁটির তথ্য প্রকাশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে আগ্রহী কাতার

মে ১৮, ২০২৬

‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপস করবে না ইরান’

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT