টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১২। রোববার রাতে যমুনা নদীর তীরবর্তী গোবিন্দাসী নদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় বন্দুক, বন্দুকের ৬ রাউন্ড গুলি, ১টি রামদা, ১টি চাপাতি ও ১টি বড় ছোঁড়া উদ্ধার করা হয়।
টাঙ্গাইল র্যাব-১২, ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিপিএম বলেন, ভুঞাপুরের গোবিন্দাসী গরুর হাট থেকে ছেড়ে যাওয়া নৌকায় যমুনা নদীর মাঝে ডাকাতি হতে পারে এমন গোপন তথ্যের ভিক্তিতে যমুনা নদীতে অভিযান চালায় র্যাবের একটি দল।
এসময় ডাকাতির প্রস্তুতিকালে নৌকা ও অস্ত্রসহ টাঙ্গাইলের ভূঞাপুরের রামাইল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে ডাকাত সর্দার বেলাল (৪০), কালিহাতী থানার পাথাইলকান্দি গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে সালাম ডাকাত (৪৫), মির্জাপুর থানার পাকুটিয়া গ্রামের মোয়াজ্জেম (৩৮), ঘাটাইল থানার আব্দুল বারেক (৪৮) একই উপজেলার মির্জাবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে দোলন মৃধা (২৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি দেশীয় বন্দুক, ৬ রাউন্ড গুলি, ১টি রামদা, ১টি চাপাতি ও ১টি বড় ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।
এছাড়া ডাকাত সর্দার বেলালের বিরুদ্ধে টাঙ্গাইল, জামালপুর ও সিরাজগঞ্জে ৩টি হত্যা, ৭টি ডাকাতী সহ মোট ১১টি মামলা রয়েছে।







