চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সাবেক সেনা সদস্য হত্যাকাণ্ড: স্ত্রীসহ গ্রেপ্তার তিন

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৬:০৮ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৮
অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের গোপালপুরে সাবেক সেনা সদস্য হত্যাকাণ্ডের মূল আসামী স্ত্রী রাজিয়া বেগমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার বিকেলে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত অপর দুই আসামী: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাসকাইল গোইজারপাড়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে সুজন ও মো. আব্দর রাজ্জাকের ছেলে আবদুর রহিম।

টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ বলেন: ২০১৬ সালে ১৭ আগস্ট সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামীম নিখোঁজ হন। এরপর ২৮ আগস্ট গোপালপুরের বৈরান নদীর কচুরিপানার নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় শামীমের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

তিনি বলেন: পরবর্তীকালে তদন্তে জানা যায়, শামীমের স্ত্রী রাজিয়া পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং পাওনাদারদের হাত থেকে বাঁচতে এ হত্যাকাণ্ড ঘটায়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর দুই আসামীকে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন: পরে তাদের আদালতে প্রেরণ করা হলে তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে অাদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

Reneta

মূল আসামী স্ত্রী রাজিয়া বেগমকে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামী গ্রেপ্তার
শেয়ারTweetPin3

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT