চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১১:৩০ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A
চট্টগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই লোগো, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধলেশ্বরী পরিবহনে ডাকাতি এবং চালক নিহত হওয়ার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবীসহ ৬ দফা দাবী আদায়ের লক্ষে সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট পালন করছে জেলা বাস মিনিবাস মালিক ও শ্রমিক সমিতি। সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানিয়েছেন পরিবহণ সংশ্লিষ্টরা। তবে তাদের ডাকা এই পরিবহণ ধর্মঘটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচলে কোন প্রভাব পড়েনি।

টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন বলেন, গত ১২ ফেব্রুয়ারি রাতে ঢাকা টাঙ্গাইল সড়কে চলাচলরত ধলেশ্বরী বাসে ডাকাতি ও চালক শাহজাহান মিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত হত্যাকারীদের আগামী ৭ দিনের মধ্যে গ্রেপ্তার করা। গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সকল কর্মকর্তাকে প্রত্যাহার করা। সড়ক ও মহাসড়কে অবৈধ যান- সিএনজি, করিমন, নছিমন, ভটবডি, লেগুনা ও সাথী নামক গাড়ির চলাচল বন্ধ করা।

তিনি জানান, এর আগে গাড়ি রিকুইজিশনের নামে পুলিশের চাঁদাবাজি ও অন্যায়ভাবে রাস্তায় হয়রানী বন্ধ করা। মহাসড়কে ডাকাতি বন্ধসহ যাত্রীদের সার্বিক নিরাপত্তা প্রদান করার লক্ষে পূর্বে ৭ দিনের আল্টিমেটাম ও স্মারকলিপি দেয়া হয়।

Banglabid

কিন্তু ২৫ ফেব্রুয়ারি এ আল্টিমেটামের শেষ দিন পর্যন্ত এ সকল দাবি বাস্তবায়নে কোন সাড়া দেয়নি কর্তৃপক্ষ। এমনকি কোন ধরনের আলোচনা করেনি। তাই বাধ্য হয়ে পূর্ব ঘোষিত ২৬ ফেব্রুয়ারি টাঙ্গাইলে সড়কে পরিবহন ধর্মঘট পালন করছে জেলা বাস মিনিবাস মালিক ও শ্রমিক সমিতি।

এরপরও দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্মঘটপরিবহন ধর্মঘট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT