টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজুর রহমান (৩৫) ও মাসুদ (২৮) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১জন।
সোমবার উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিন্যায়রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি ধনবাড়ী উপজেলায়।
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন: উপজেলার বিন্যায়রী গ্রামে গরুর ফার্মে কাজ করতো কয়েকজন শ্রমিক। ওই ফার্মের পাশেই বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। পরে তারা সোমবার ওই বিদ্যুতের তার মেরামত করার সময় বিদুৎস্পৃষ্ট হয়। এতে ৩ জন শ্রমিক আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হিরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।








