চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে জেলা বিএনপির কার্যালয়ে পদবঞ্চিতদের ভাংচুর

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৩:২৮ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A
বিএনপি

টাঙ্গাইল জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়েছে পদবঞ্চিত বিএনপির একাংশের নেতাকর্মীরা। শুক্রবার বেলা ১২টায় জেলা বিএনপির পদধারীদের কর্মী সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমানের আগমনকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে নবগঠিত জেলা বিএনপির কমিটি নিয়ে পদাধিকারী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা বিরাজ করে আসছিলো। এর মধ্যে নবগঠিত কমিটি কর্মী সম্মেলনের উদ্যোগ নেয়। কর্মী সম্মেলনের দিন ঘনিয়ে আসায় উভয় পক্ষের মধ্যে আরো উত্তেজনা বৃদ্ধি পায়। উদ্বুদ্ধ পরিস্থিতির শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে কোন পক্ষকেই শহরের কর্মী সম্মেলন করার অনুমতি দেয়নি।

শহরে অনুমতি না পেলেও জেলা বিএনপির নবগঠিত কমিটি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানকে প্রধান অতিথি করে গোপনে টাঙ্গাইল পৌর এলাকার বালুচরা নামক স্থানে আজকের কর্মী সম্মেলনের আয়োজন করে। পরে কর্মী সম্মেলনের সংবাদ ছড়িয়ে পড়লে পদবঞ্চিত নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলের এক পর্যায়ে উত্তেজিত ওই নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। এ সংবাদ পেয়ে টাঙ্গাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

এ প্রসঙ্গে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের ছত্রছায়ায় বিএনপি নামধারী আওয়ামী লীগের এজেন্টরা এ ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT