টাঙ্গাইলের গোপালপুরে বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত ‘চিরঞ্জীব মুজিব’ ম্যুরালের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার স্বাধীনতা কমপ্লেক্সের পাশে ম্যুরালটির উদ্বোধন করেন ভূঞাপুর-গোপালপুর আসনের সংসদ সদস্য ছোট মনি।
পরে মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সে সময় উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ মল্লিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া ইসলাম সিমাসহ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।








