টাঙ্গাইলের ঘাটাইলের খিলগাতি গ্রামে সীমানা প্রাচীরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আজাহার (৬০) উদ্দিন নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার বেলা ৩ টার দিকে এই ঘটনা ঘটে।
ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহি উদ্দিন সাংবাদিকদের জানান, ঘাটাইলের খিলগাতি এলাকায় আজাহার উদ্দিন তার বাড়ির সীমানায় গাছ কাটতে গেলে রনি ও শামছুল বাঁধা দেয়। পরে তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে রনি লাঠি দিয়ে আজাহার উদ্দিনের মাথায় আঘাত করলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হয় আরও একজন।
পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জন্য লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।








