চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১:৫০ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকীর বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার বিষয়টিকে ‘সম্পূর্ণ ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলার এলেঙ্গা রিসোর্টে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই গৃহবধু বাদী হয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে কালিহাতী থানায় নারী নির্যাতন ও ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ধর্ষণের শিকার গৃহবধু জানান, বেশ কিছুদিন ধরে তার বাবার বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশির সাথে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার সেই বিরোধ নিয়ে শালিসী বৈঠকের কথা বলে মনির নামের এক ব্যক্তি তাকে তার নানার বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিয়ে আসে।

তার আগে মনির তাকে জানায়, তার মা তাকে কালিহাতীর নাগবাড়ি ইউনিয়ন পরিষদে যেতে বলেছে। কিন্তু ইউনিয়ন পরিষদে না নিয়ে মনির তাকে এলেঙ্গা রিসোর্টে নিয়ে যায়। সেখানে নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকীর কাছে তাকে দিয়ে চলে আসে।

পরে মিল্টন তাকে রিসোর্টের একটি কক্ষে জোরপূর্বক ধর্ষণ করে রিসোর্টের সামনের ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ফেলে পালিয়ে যায়।  সেখান থেকে সে তার মায়ের সাথে যোগাযোগ করলে তার মা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে ভর্তি করেন।

ধর্ষণের শিকার গৃহবধুর মা জানান, জমি নিয়ে সালিশ-মিমাংসা করার কথা বলে ইউপি চেয়ারম্যান তার মেয়েকে ধর্ষণ করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

Reneta

নাগবাড়ী ইউনিয়নের পরিষদের সদস্য আ. হালিম বলেন, ধর্ষিতার মায়ের ফোন পেয়ে তিনি হাসপাতালে এসেছেন।

তিনি বলেন, ইউপি চেয়ারম্যানের এটি প্রথম ঘটনা নয়। এর আগেও তিনি একাধিকবার নারীসহ জনতার হাতে ধরা পড়েছেন। একাধিকবার গ্রাম্য সালিশও হয়েছে।তিনি এ জঘন্যতম ঘটনার জন্য ওই ইউপি চেয়ারম্যানের শাস্তি দাবী করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। আমি একজন জনপ্রতিনিধি। আমি এই সংবাদ পেয়ে হতবাক।

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখেরুজ্জামান জানান, টাঙ্গাইল হাসপাতাল থেকে চিকিৎসাধীন ওই গৃহবধুর অভিযোগপত্র নেয়া হয়েছে। রাতেই এ ব্যাপারে থানায় মনির ও মিল্টন সিদ্দিকীকে আসামী করে একটি নারী নির্যাতন ও ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।  মামলা নম্বর ১৫।

মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি খন্দকার আখেরুজ্জামান।

হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক রেহেনা পারভীন বলেন, ভিক্টিমের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে তার ডাক্তারি পরীক্ষার পর বিষয়টি  নিশ্চিত হওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

পরবর্তী

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এক জেএমবি সদস্য গ্রেফতার

পরবর্তী

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এক জেএমবি সদস্য গ্রেফতার

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT