টাকার লোভে এগারো জন বন্ধু মিলে তাদের ব্যবসায়ী বন্ধু শ্যামল দাসকে হত্যা করেছিলো। এই সত্য থেকে নিজেদের আড়াল করতে হত্যার একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষীকেও হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয় তারা।
বিভিন্ন সংস্থার তদন্তের পর এবার আদালতের নির্দেশে দশ বছরের মাথায় মাত্র এক মাসের তদন্তে ওই মামলার রহস্য উন্মোচন করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)।
ঘটনাটি ময়মনসিংহের নান্দাইলের। ২০০৬ সালের ১৮ আগষ্ট নিখোঁজ হওয়ার চার দিন পর বাসার কাছের একটি বিলের মধ্যে পাওয়া যায় ব্যবসায়ী শ্যামল দাশের মরদেহ।
সাত বছর পর এক জনের নামে চার্জশীট দেয় থানা পুলিশ। আদালতের নির্দেশে প্রথমে ডিবি ও পরে তদন্ত করে সিআইডি।সর্বশেষ গত ২০১৫ সালের নভেম্বরে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত।
দেড় বছরেরও কম সময়ের তদন্তে বের হয়ে আসে আসল রহস্য। গ্রেফতার হয় দু’জন। তাদের একজন আদালতে স্বীকারোক্তিতে জানায় তারা এগারো বন্ধু মিলেই ওই হত্যাকাণ্ড ঘটিয়েছিলো।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)এর ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, মামলার তদন্ত কাজ প্রায় শেষ করে এনেছে পিবিআই।পুরানো মামলা হলেও আলামত ও পারিপার্শিক অবস্থা বিবেচনায় নিয়ে হত্যা রহস্য বের করা গেছে বলে জানিয়েছে পিবিআই।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:
https://youtu.be/CdLXUz9AyfI








