চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের নিরাপত্তায় ১০ হাজারের বেশি পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

পাকিস্তান সফরের নিরাপত্তা ইস্যু নিয়ে বিসিবি বেশি উচ্চবাচ্য করেনি ঠিকই, সবসময়ই বলে এসেছে দীর্ঘ সময় দেশটিতে থাকতে চায় না বাংলাদেশ। কারণটা যে ওই নিরাপত্তাই, না বোঝার কথা নয় কারও। ঘরের মাঠে একযুগের আন্তর্জাতিক ক্রিকেট স্থবিরতা সচল করার চেষ্টায় থাকা পিসিবি সেটা ভালোকরেই জানে। চেষ্টার ত্রুটি রাখছে না তারাও! সূচি ঠিক হয়ে যাওয়ার পর টাইগারদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা সামনে আনছে দেশটির সংবাদমাধ্যম।

বাংলাদেশ দলকে নিরাপত্তার প্রস্তুতি সভার একটি খবর প্রকাশ করেছে পাকিস্তানের দৈনিক বিজনেস রেকর্ডার। দেশটির নিরাপত্তা বিষয়ক সরকারি কমিটি ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষকর্তাদের বৈঠকের বরাতে পত্রিকাটি বলছে, সিরিজ নির্বিঘ্নে করতে ১০ হাজারেরও বেশি পুলিশ সদস্য থাকবে অন্যান্য বিশেষ নিরাপত্তা টিমের সাথে।

টাইগার দল পাকিস্তান সফর করবে তিন দফায়। শুরুতে তিন টি-টুয়েন্টি, চলতি মাসের শেষ সপ্তাহে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটি টেস্ট ও এপ্রিলে আরেকটি টেস্ট আর একটি ওয়ানডে খেলতে দেশটিতে যাবে তারা। টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই হবে লাহোরে, ২৫, ২৫ ও ২৭ জানুয়ারি। পরে রাওয়ালপিন্ডিতে।

সফরজুড়ে বাংলাদেশ দলের জন্য বিশেষ নিরাপত্তা পরিকল্পনা রাখছে দেশটির সরকার। খেলোয়াড়দের হোটেল, মাঠ, অনুশীলন, চলাচলের রাস্তা থাকবে কড়াকড়ির আওতায়। নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হবে পুরোটা সময়। পুলিশের পাশাপাশি সেনা কমান্ডো, রেঞ্জার্স টিমের সদস্যরা নিয়োজিত থাকবে।

লাহোরে ১০ হাজারেরও বেশি পুলিশ সদস্যের সঙ্গী হবে যেকোনো জরুরী অবস্থায় সাড়া দেয়ার জন্য ১৯ জনের বিশেষ ফোর্স টিম, সেনা কমান্ডো এবং রেঞ্জার্স টিমের সদস্যরা। রাওয়ালপিন্ডি টেস্টের নিরাপত্তায় থাকবে ৪ হাজারের বেশি পুলিশ, সেনা ব্যাটালিয়ন ও রেঞ্জার্স উইং। ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে ক্রিকেটারদের বিচরণের পুরোটা ক্ষেত্র।

কোনোরকম ত্রুটিই রাখতে চায় না পাকিস্তান। শুধু বাংলাদেশ সিরিজই তো নয়, আর কোন কোন দেশকে তারা সফরে নিতে পারবে সেটির একটি মহড়াও তো হয়ে যাবে এই সিরিজে।

Reneta

সফরের টি-টুয়েন্টি সিরিজের শক্তিশালী দলই দিয়েছে বিসিবি, শনিবার ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব থাকছেন না নিষেধাজ্ঞায়, মুশফিক যাচ্ছেন না পারিবারিক সিদ্ধান্তে। নবীন-অভিজ্ঞ মিলিয়ে ভারসাম্যপূর্ণ দলই দিয়েছে বিসিবি। ২২ জানুয়ারি উড়ল দেবেন তামিম-মোস্তাফিজরা। বাংলাদেশের আগেই স্বাগতিকরাও সাজিয়েছে শক্তিশালী স্কোয়াড।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আহসান আলি, আমাদ বাট, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, উসমান কাদির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

জুন ৮, ২০২৬

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

জুন ৮, ২০২৬

মাঠে অজ্ঞান, জ্ঞান ফিরে এরিকসেন জানালেন ভালো আছেন

জুন ৮, ২০২৬

চুক্তির আগে ইরানের জব্দ সম্পদে ছাড় নয়: ট্রাম্প

জুন ৮, ২০২৬

বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT