চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টস না থাকলে বাংলাদেশের লাভ না ক্ষতি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সাদা পোশাকের ক্রিকেটে টস না থাকলে বাংলাদেশ তথা এশিয়ার দেশগুলো বিপাকে পড়তে পারে।

স্বাগতিক দল হোম কন্ডিশনের যে সুবিধা নিয়ে থাকে, তা কমাতেই টসপ্রথা তুলে দেওয়ার কথা ভাবছে আইসিসির কমিটি। টসপ্রথার বিকল্প পদ্ধতিও বের করা হয়েছে। যে দল প্রতিপক্ষের মাঠে খেলবে, তারা সিদ্ধান্ত নেবে আগে ব্যাটিং না বোলিং করবে। এই নিয়ম চূড়ান্ত করতে আরেকবার আলোচনায় বসার কথা জানিয়েছে আইসিসি।

দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ উপমহাদেশের বাইরের দলগুলোর জন্য সাধারণত স্পিনিং উইকেট বানায়। টস না থাকলে সেটি করা বুমেরাং হয়ে যাবে।

Banglabid

টেস্টে সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে জিততে শুরু করেছে বাংলাদেশ। এই মুহূর্তে টস তুলে দিলে স্বাগতিক হওয়ার সুবিধাটুকুও হারাবে টাইগাররা।

সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলছেন, ‘আমি মনে করি না এই সিদ্ধান্ত ভালো কিছু হবে। ঐতিহ্যবাহী একটা নিয়ম তুলে দেয়ার পক্ষে আমি নই। অবশ্যই টস গুরুত্বপূর্ণ একটা বিষয়। ’

ভারতের সাবেক অধিনায়ক বিষেন সিং বেদি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘শত বছরের ঐতিহ্যকে কেন বাতিল করতে হবে? এতে ক্ষতি হবে।’

Reneta

বেদির সতীর্থ দিলীপ ভেংসরকার বলেন, ‘এটা যদি শুধু মাত্র স্বাগতিক দেশের সুবিধা কমাতে করা হয়, তাহলে নিরপেক্ষ পিচ কিউরেটরের ব্যবস্থা করুন। আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের মতো কিউরেটরদের প্যানেল থাকবে।’

দিলীপ মনে করেন, টস থাকলে প্রতিযোগিতায় বরং সমতা থাকে।

এশিয়ার আরেক সাবেক অধিনায়ক পাকিস্তানের আসিফ ইকবালও টস বাতিল করার বিরোধিতা করেছেন। তিনি বলেন, ‘সবাই দেশের মাঠে খেলে। আবার অন্যের মাঠেও খেলে। সেরা হতে হলে সব জায়গায় জিততে হবে। এখানে টস বাতিল করার প্রসঙ্গ আনবে কেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টসলিড স্পোর্টস
শেয়ারTweetPin3

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT