চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টটেনহ্যামের স্বপ্ন গুড়িয়ে শিরোপার আরও কাছে চেলসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

টটেনহ্যামের স্বপ্ন গুঁড়িয়ে শিরোপার আরও কাছে চলে গেল চেলসি। মঙ্গলবার রাতে সাউদ্যাম্পটনকে হারিয়ে শিরোপাটা হাতের নাগালে নিয়ে এল ব্লুজরা। ঘরের মাঠে সাউদাম্পটনকে ৪-২ গোলে হারায় অ্যান্থনিও কন্তের দল। সাউদাম্পটনের হারে স্বপ্ন ভঙ্গ হয় দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পাসের। তাদের চেয়ে এখন পরিষ্কার ৭ পয়েন্টে এগিয়ে গেল চেলসি।

চেলসির হয়ে জোড়া গোল করেন ব্রাজিল বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার ডিয়েগো কস্তা। এছাড়া এডেন হ্যাজার্ড ও গ্যারি কাহিল একটি করে গোল করেন।

এতে ডাবল জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখল চেলসি। তিনদিন আগে লিগ প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামকে হারিয়েই এফএ কাপের ফাইনালে ওঠে ব্লুজরা।

খেলার শুরুতে দর্শকরা ঠিকঠাকভাবে বসার আগেই লিড নেয় চেলসি। পঞ্চম মিনিটে কস্তার পাস থেকে দলকে এগিয়ে দেন বেলজিয়ান তারকা হ্যাজার্ড।

তবে মিনিট ২০ এর মধ্যেই সমতায় ফেরে সাউদাম্পটন। ২৪ মিনিটের সময় দলকে সমতায় ফেরান অরিয়েল রমেলু। কিন্তু বিরতির ঠিক আগে আবারও চেলসিকে এগিয়ে দেন কাহিল।

বিরতি থেকে ফিরে ফের লিড নেয় স্বাগতিকরা। ৫৩ মিনিটে হেড থেকে গোল করেন কস্তা। এরপর ৮৯ মিনিটে দলের জয় নিশ্চিত করেন সেই কস্তাই।

Reneta

অতিরিক্ত সময়ে ব্যবধান কমায় সাউদাম্পটন। রায়ান বারট্র্যান্ড গোল করার পরই শেষ বাঁশি বেজে ওঠে।

এই জয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল চেলসি। পাঁচ ম্যাচ হাতে রেখে টটেনহ্যামের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল তারা। বাকি পাঁচ ম্যাচের চারটিতে জিতলেই শিরোপা চলে যাবে স্ট্যামফোর্ড ব্রিজে। আর ৭১ পয়েন্ট পাওয়া টটেনহ্যামকে শিরোপা জিততে হলে নিজেদের সব ম্যাচে জয় চাই। সেই সঙ্গে অন্তত দুই ম্যাচে হারতে হবে চেলসিকে। সাউদাম্পটন রয়েছে পয়েন্ট তালিকার নয় নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগচেলসি
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT