চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের মিশনে ব্রাজিল-আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আসন্ন কোপা আমেরিকার প্রস্তুতি সামনে রেখে তিনদিন আগে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। সেই ম্যাচে ভিন্ন স্বাদ পেয়েছে দুই দল। এক দলকে হেরে এবং অন্য দলকে সন্তুষ্ট থাকতে হয়েছিল ড্র করে। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মঙ্গলবার রাতে আবারও মাঠে নামছে আলবিসেলেস্তে-সেলেসাওরা।

রাত ১টা ৪৫ মিনিটে চেক রিপাবলিকের মুখোমুখি হবে ব্রাজিল। যারা আগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল পানামার সঙ্গে। আর ব্রাজিলের ৪৫ মিনিট আগে, অর্থাৎ রাত ১টায় মরক্কোর বিপক্ষে আগের ম্যাচের হার ভুলতে মাঠে নামবে আর্জেন্টিনা। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-৩ গোলে হারে আকাশী-নীলরা।

আগের ম্যাচে মেসির প্রত্যাবর্তনের উপলক্ষকে রাঙাতে পারেনি আর্জেন্টিনা। উল্টো ডুবতে হয়েছে হারের লজ্জায়। পাশাপাশি হারের যন্ত্রণা আরো বেড়েছে মেসি চোটে পড়ায়। ঊরুর চোটে পড়ে মরক্কোর বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন ‘এলএম টেন’। মেসি না থাকলেও এ ম্যাচটি আর্জেন্টিনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। সামনে কোপা আমেরিকা অপেক্ষা করে আছে, এখনই তাই ঘুরে দাঁড়ানোর উপযুক্ত সময়।

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়েই তাই জয়ে ফেরার অপেক্ষা দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে মরক্কোর বিপক্ষে কাজটি মোটেই সহজ হবে না। আগের ম্যাচে হেরে এমনিতে আত্মবিশ্বাস তলানিতে আছে তাদের, তার ওপর মরক্কোর সাম্প্রতিক ফর্মও দারুণ। চমক দেখিয়ে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল তারা।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার চেয়ে অবশ্য ভালো অবস্থায় আছে ব্রাজিল। তবে বিশ্বকাপ ব্যর্থতা ভুলে টানা ছয় ম্যাচ জেতা ব্রাজিল হোঁচট খেয়েছিল সর্বশেষ ম্যাচে। যেখানে পানামার বিপক্ষে ব্রাজিল ড্র করে ১-১ গোলে। চেকদের বিপক্ষে এখন সেই যন্ত্রণা ভোলার অপেক্ষা সেলেসাওদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ডাকসু ভিপি ও এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আগস্ট ৬, ২০২৬

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬

আজ ২২ শ্রাবণ: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT