চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়েই শুরু রালফের ম্যানইউ অধ্যায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

খবর ছিল আর্সেনাল ম্যাচে আটশো গোলের রেকর্ড গড়ার দিনে ট্রেডমার্ক উদযাপন করতে যেয়ে হাঁটুর পুরনো ব্যথা ফিরিয়ে এনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামতে পারবেন না। শঙ্কা কাটিয়ে সিআর সেভেন খেলেছেন। যদিও গোল পাননি। খুব একটা বিপত্তি ঘটেনি তাতে। ফ্রেডের একমাত্র গোলে জয়েই নতুন কোচ রালফ র‍্যাঙ্গনিকের অভিষেক রাঙিয়েছে রেড ডেভিলরা।

রোববার ওল্ড ট্রাফোর্ডে ব্রাজিলিয়ান ফ্রেডের গোলে ক্রিস্টাল প্যালেসকে ১-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জার্মান কোচ রালফের অভিষেক ম্যাচে তুলেছে পূর্ণ তিন লিগ পয়েন্ট।

জয়ে ১৫ ম্যাচে ২৪ পয়েন্টে আর্সেনালকে টপকে টেবিলের ছয়ে উঠে এসেছে ম্যানইউ। আরেক ম্যাচে নরউইচ সিটিকে ৩-০ গোলে হারিয়ে সমান ম্যাচে ২৫ পয়েন্টে পাঁচে বসেছে টটেনহ্যাম হটস্পার।

ম্যাচের সাত মিনিটের মাথায় স্বাগতিকদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল ক্রিস্টাল প্যালেস। বেলজিয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকের শট ভীতি ছড়ায়। সে যাত্রায় ম্যানইউর ত্রাতা হন গোলরক্ষক ডেভিড ডি গিয়া।

নবম মিনিটে ফের আক্রমণ শানায় ক্রিস্টালরা। বেনটেকের পাসে পাওয়া বলে নিয়ন্ত্রণ নিয়ে বক্সের বাইরে থেকে শট তাক করেছিলেন উইলফ্রেড জাহা। আইভরি কোস্ট ফরোয়ার্ডর ডান পায়ের শটেও দেয়াল হন ডি গিয়া।

পরে রোনালদো গোলের সুযোগ হাতছাড়া করেন। দ্বাদশ মিনিটে বক্সের বাইরে থেকে তার ফ্রি-কিক পোস্টের অনেকটা উপর দিয়ে চলে যায়। সাত মিনিট পর রোনালদোর হেড পোস্টের ডান পাশ ঘেঁষে চলে গেলে ফের হতাশা। ২২ মিনিটে মার্কাস রাশফোর্ডের বাড়ানো বলে তার বাঁ-পায়ের শট ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতা।

Reneta

একের পর এক আক্রমণ করেও গোল আদায় করতে পারছিল না ম্যানইউ। ২৬ মিনিটে রোনালদোর হেডে আসা বল দূরপাল্লার শটে গোলমুখে রেখেছিলেন ব্রুনো ফের্নান্দেজ। দেয়াল হয়ে দাঁড়ান সেই গুয়াইত।

বিরতির পর ৬৮ মিনিটে সময় গোল না পাওয়ার জন্য নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন রোনালদো। তার দূরহ কোণ থেকে নেয়া দূরপাল্লার শট বারে লেগে ফিরে আসে। ৭৭ মিনিটে এসে খোলে সেই গেরো।

এসময় রেড ডেভিলদের ডাগ আউট উদযাপনে মেতে ওঠার উপলক্ষ পায়। ম্যাসন গ্রিনউডের পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জাল খুঁজে নেন ২৮ বছর বয়সী ফ্রেড। ম্যাচের বাকি সময়ে লিড ধরে রেখে জয়ের স্বস্তিতে মাঠ ছাড়ে রালফের শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগক্রিস্টালফ্রেডম্যানইউরালফলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT