চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ে শুরু এনরিকের স্পেন যুগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ বিপর্যয় কাটিয়ে জয়ে ফিরেছে স্পেন। উয়েফা নেশনস লিগে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশরা। এই জয়ের মধ্যদিয়ে স্প্যানিশ ফুটবলে নিজের অধ্যায়টা দারুণভাবেই শুরু করলেন বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকে।

লন্ডনের ওয়েম্বলিতে শনিবার রাতে ‘এ’ লিগে গ্রুপ-৪’র ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় সাবেক বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা। ২০০৭ সালের পর ঘরের মাঠে এটাই ইংল্যান্ডের প্রথম প্রতিযোগিতামূলক লড়াইয়ে হার। সেইবার রাশিয়া বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরেছিল ইংলিশরা।

ম্যাচের শুরু থেকেই আকমণাত্মক ফুটবল খেলে দুই দল। তবে ১১ মিনিটের সময় দারুণ এক গোলে লিড পায় ইংল্যান্ড। লুক শ’র পাস থেকে এসময় গোল করেন মার্কাস র‌্যাশফোর্ড।

তবে সমতাফ ফিরতে খুব একটা দেরি করতে হয়নি স্প্যানিশদের। দুই মিনিট পরই গোল শোধ করে সফরকারীরা। রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে তা জালে জড়ান অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার সাউল।

প্রথমার্ধেই আবার এগিয়ে যায় স্পেন। ৩২ মিনিটে দলকে লিড এনে দেন প্রথম গোলের যোগানদাতা রদ্রিগো। বার্সার সাবেক ও বর্তমান বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার ফ্রি-কিক থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন ভালেন্সিয়ার ফরোয়ার্ড রদ্রিগো।

মিনিট তিনেক পরই অবশ্য সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি র‌্যাশফোর্ড। ম্যাচের বাকি সময় প্রতিপক্ষে রক্ষণে প্রবল চাপ সৃষ্টি করতে পারলেও গোল শোধ করতে পারেনি ইংলিশরা। ফলে ঘরের মাঠে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের।

Reneta

রাতের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৬-০ গোলে হেরেছে আইসল্যান্ড। নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে বসনিয়া-হার্জেগোভিনা। আর ঘরের মাঠে হাঙ্গেরিকে ১-০ গোলে হারায় ফিনল্যান্ড। এছাড়া বেলারুশের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয় স্যান ম্যারিনো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডউয়েফা নেশনস লিগলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের হামলা স্থগিতে তেলের দামে পতন

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT