চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়শ্রী কবীরের ছবি মনের মধ্যে আঁকা আছে: তৌকির আহমেদ

হাসান আহমেদহাসান আহমেদ
১১:০২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

‘চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না’। সুর্যকন্যা ছবির সেই অসাধারণ গান কিংবা ‘সীমানা পেরিয়ে’র ‘বিমূর্ত এই রাত্রি আমার, মৌনতার সুতোয় বোনা একটি রঙ্গীন চাদর’ গানের অভিনেত্রীকে মনে আছে কি? জয়শ্রী কবীর। ১৯৭০ সালে সত্যজিত রায়ের ‘প্রতিদ্বন্দী’ চলচ্চিত্রের নায়িকা ১৯৭৫ সালে সালে আলমগীর কবীরের সূর্যকন্যা ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেন।

তারপর? ভালোবাসা পরিচালক আলমগীর কবীরের সঙ্গে। একযুগের বাংলাদেশের চলচ্চিত্র ক্যারিয়ারে কয়টি মাত্র ছবি করেছেন কিন্তু স্মরণীয় হয়ে আছেন আজও। আলমগীর কবীরের সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলে লেলিন সৌরভ কবীরকে নিয়ে কলকাতা হয়ে চলে যান লন্ডনে। স্থায়ী এখন সেখানে।

তার সঙ্গে তৌকীর আহমেদ কী করছেন? এ প্রসঙ্গে তৌকীর আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: এটা নভেম্বরের ঘটনা। তার সঙ্গে এর আগে একবার লন্ডনে দেখা হয়েছিল। তবে এবারের দেখাটা নাটকীয়।

‘অজ্ঞাতনামা নিয়ে তিউনিসিয়ার কার্থেজ ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে লন্ডনে চারদিনের বিরতি হয়ে ফিরছিলাম। হ্যামলেট পপ আপ নামে একটি সংগঠন আমার সম্মানে নৈশভোজ ও আলোচনা সভার আয়োজন করেছিল স্থানীয় ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারদের নিয়ে। এসময় আমার পাশের সিট খালি দেখে একজনকে বসতে বললে জানানো হলো সিটটি স্পেশাল গেস্ট এর জন্য। পরে সেই অতিথি যখন আসলেন তখন মন ভালো হয়ে গেল। আমাদের ছোটবেলার প্রিয় নায়িকা জয়শ্রী কবীর।’তৌকির আহমেদ বলেন: এসময় অনেক কথা হয় তার সঙ্গে। তিনি বললেন, আমার কাজ সম্পর্কে তার ধারণা আছে। ‘অজ্ঞাতনামা’ দেখেছেন বলেও জানালেন। তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি সময় সুযোগ পেলে আসবেন।

তার সঙ্গে আলাদা করে কোন ছবি না থাকার বিষয়ে তৌকির আহমেদ বলেন: কোন ছবি তুলিনি তার সঙ্গে। আমি নিজে অতিথি। মনের মধ্যে ছবি আঁকা হয়ে আছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অজ্ঞাতনামাতৌকির আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুপুরের আগেই ঝড়ের শঙ্কা, ১১ জেলায় সতর্কবার্তা

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে ঈদের দুই দিনের ট্রেনের টিকিট

মে ১৮, ২০২৬

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ, চাঁদ দেখলে জানানোর অনুরোধ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT