চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটের ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৯:৪৫ অপরাহ্ণ ১৭, মে ২০২২
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটে ট্রাকচাপায় চাঁন মিয়া (৪৫) নামে এক ভ্যানচালকের দুটি পা ছিন্নভিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নেওয়ার হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চ মেকামতলা আঞ্চলিক মহাসড়কের মাটিরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত চাঁন মিয়া সদর উপজেলার কোমর গ্রামের কেরামত আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। ভ্যান চালিয়েই সংসার চালাতেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, চাঁন মিয়া ভ্যানে ধান নিয়ে নিশ্চিন্তা বাজারে যাচ্ছিলেন। পথে মাটির ঘর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক চাঁন মিয়ার একটি পায়ের গোড়ালির অংশ কেটে সড়কে পড়ে যায় এবং অপর পা থেতলে ছিন্নভিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হলে পথে বিকেলেই তার মৃত্যু হয়।

বম্বু ইউনিয়ন পরিষদের সদস্য ও কোমরগ্রামের বাসিন্দা খাইরুল আলম মিঠু বলেন, চাঁন মিয়া ভ্যান চালিয়ে সংসার চালাতেন। তার দুটি সন্তান আছে। এক সন্তান খুবই ছোট, আরেকজন স্কুলে পড়ে। এখন তার মৃত্যুতে ওই পরিবারে উপার্জন করার মত কোনো মানুষ রইল না।

ক্ষেতলাল থানা উপপরিদর্শক (এসআই) শাহা আলম বলেন, ক্ষেতলাল উপজেলার মাটির ঘর এলাকায় ধানবোঝাই একটি ভ্যানকে দ্রুতগামী ট্রাক চাপা দেয়। এতে ভ্যানচালকের দুটি পা ছিন্নভিন্ন হয়ে যায়। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT