চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যাকুলিনের ঠোঁটে বাংলা গান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০২০
বিনোদন
A A

পরনে লাল বেনারসি, কপালে টিপ আর আটপৌড় বাঙালি নারীর মতো হাতভর্তি রঙিন চুড়ি! এমন সাজে এরআগে কি দেখা গেছে বলিউডের তারকা অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে? এবার এমন সাজেই দেখা গেল শ্রীলঙ্কান বংশদ্ভূত এই তারকাকে! সেই সঙ্গে তার ঠোঁটে বাংলা গান!

‘বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথা বিন্ধে দিব লাল গেন্দা ফুল’। রতন কাহারের লেখা এই বাংলা ফোক গানটি সত্তর দশকের। যা গেয়েছিলেন স্বপ্না চক্রবর্তী। পরবর্তী সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে গানটি। বিভিন্ন শিল্পীরাও এটি রিমেক করেছেন। আর সেই গান কিনা এবার হিন্দি ইন্ডাস্ট্রিতে!

না। প্রচলিত এই ফোক গানটির ওই মুখটুকুই নেয়া হয়েছে। পুরো গানটি বাংলায় নয়, বরং হিন্দিতে। গেয়েছেন র‌্যাপার বাদশা ও পায়েল দেব। আর তাতে ঠোঁট মিলিয়েছের জ্যাকুলিন।

বৃহস্পতিবার ‘গেন্দা ফুল’ নামে গানটি প্রকাশ পেয়েছে সনি মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও পরিচালনা করেছেন স্নেহা শেঠি।

এদিকে গানটি প্রকাশের পর তুমুল সাড়া ফেলছে ভারতজুড়ে। সেইসাথে বাংলার জনপ্রিয় ফোক গানটি সংযুক্ত করায় বাংলা ভাষাভাষি মানুষের কাছেও সমাদৃত হচ্ছে। গানটি এক দিনেই দেখা হয়েছে প্রায় দেড় কোটি বার!
বড় লোকের বেটি লো:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গেন্দা ফুলজ্যাকুলিনফোক গানবাদশাবাংলালিড বিনোদনহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভুয়া বিজ্ঞাপনে ডিপফেক প্রযুক্তি: প্রতারক চক্র গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াম অর্চি: লন্ডনের দুই উৎসবে দুই ছবি

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে ইরানের দাবি ও আপত্তি

এপ্রিল ২৫, ২০২৬

এশিয়ান বিচ গেমসে সেমির সাথে পদক নিশ্চিত করেছে নারী কাবাডি দল

এপ্রিল ২৫, ২০২৬

অক্ষয়ের মেয়ের ‘নগ্ন’ ছবি চাওয়া সেই ব্যক্তি গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT