চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনের জ্বরে মারা গেলেন কলসিন্দুরের সাবিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল একদিন বাদেই। তার আগে মৃত্যুর কাছে হেরে গেলেন কলসিন্দুরের মেয়ে সাবিনা ইয়াসমিন। তার সতীর্থ মাহমুদা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, তিন দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি।

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের দলে সাবিনা ছিলেন না। প্রস্তুতি ক্যাম্পে অংশ নিলেও শেষ মুহূর্তে মূল দল থেকে বাদ পড়েন। বুধবার আবার তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল।

‘ওর তিনদিন ধরে জ্বর। ওর মা বাজার থেকে ওষুধ এনে খাওয়ালেও কমছিল না। পরে আজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায়ই মারা যায়,’ কাঁদতে কাঁদতে সতীর্থ, বান্ধবীর কথা বলছিলেন মাহমুদা।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল দিয়ে জাতীয় পর্যায়ে  উঠে আসে কলসিন্দুরের বেশ কয়েকজন মেয়ে। ২০১৫ এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপ ফুটবলে জয়ী বাংলাদেশ দলের খেলোয়াড় ছিলেন সাবিনা। গত ১৮ সেপ্টেম্বর অনূর্ধ্ব ১৫ ক্যাম্প থেকে ছুটিতে গ্রামের বাড়ি দক্ষিণ রানীপুরে যান তিনি।

২০১১ ও ২০১২ সালে জেলা পর্যায়ে বিজয়ী হলেও জাতীয় পর্যায়ে হেরে যাওয়া কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরবর্তী সময়ে অদম্য হয়ে ওঠে। ২০১৩ সাল থেকে টানা তিনবার বঙ্গমাতা গোল্ডকাপে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে দলটি। স্কুলটির হয়ে ২০১১ থেকে ২০১৪ সালের বঙ্গমাতা গোল্ডকাপ খেলা ১৮ জন মেয়ে ময়মনসিংহ জেলা নারী ফুটবল দলের সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলসিন্দুরসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার নবগঠিত ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ ইউনিয়নের নাম

জুন ১৯, ২০২৬

মিশরে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

জুন ১৯, ২০২৬

হাইতির বিপক্ষে ব্রাজিল একাদশে থাকছেন কারা?

জুন ১৯, ২০২৬

ফুটবলে এখন শুধু রক্ষণ সামলানো নয়, সৃষ্টিরও: বরুণ বিকাশ

জুন ১৯, ২০২৬

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT