চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোয়ার-ভাটা নির্ভর কুয়াকাটা সড়কের বেহাল দশা

এনায়েতুর রহমানএনায়েতুর রহমান
২:২১ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটার সড়ক যোগাযোগ এখন জোয়ার-ভাটা নির্ভর। অমাবস্যা, পূর্ণিমা ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ঐ মহাসড়কের কলাপাড়া ও হাজীপুর ফেরী ঘাটের গ্যাংওয়ে বেইলি ব্রিজ ডুবে গেছে। এ অবস্থায় গত ৫/৬ দিন যাবৎ প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা ফেরী পারাপার বন্ধ থাকে। যানবাহন পারাপার এখন অনেকটাই জোয়ার-ভাটার উপর নির্ভরশীল হওয়ায় গন্তব্যে পৌঁছতে ভোগান্তির শিকার হচ্ছেন পর্যটকসহ স্থানীয়রা । দুই নদীর ফেরিঘাটে অসংখ্য যানবাহন আটকে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, একটু উচু জোয়ার হলে কুয়াকাটার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পানি কমলে পুনরায় গাড়ি পারাপার শুরু হয়। যশোর থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক আবু নাইম জানান, কলাপাড়া ফেরি ঘাটের বেইলি ব্রিজ পানিতে ডুবে যাওয়ায় গাড়ি পারাপার করতে পারিনি। গাড়ি থেকে নেমে খেয়া পার হয়ে কুয়াকাটা আসতে তার দ্বিগুণ খরচ হয়েছে।

কুয়াকাটার মৎস্য ব্যবসায়ী রহিম খান জানান, এক ট্রাক মাছ ঢাকার মোকামে পাঠাতে গিয়ে তিন ঘণ্টা ফেরি পারাপার বন্ধ ছিলো।

দীর্ঘদিন ধরে পটুয়াখালী ফেরী বিভাগের দুর্নীতি ও অবহেলায় ফেরীসহ ঘাটের সকল অবকাঠামোর বেহালদশা হয়ে পড়েছে। এমন অভিযোগে ইতোপূর্বে সংশ্লিষ্ট কয়েকজন প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পটুয়াখালী সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো: হুমায়ুন কবির পান্না জানান, ওই দুটি নদীর উপর সেতু নির্মাণ কাজ প্রায় শেষের পথে। সেতু দুটি উন্মুক্ত হলে কুয়াকাটায় আসা পর্যটকদের আর এ ভোগান্তিতে পড়তে হবে না।

ভুক্তভোগীদের দাবী ততদিন সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত অন্তত ফেরী ঘাটের গ্যাংওয়ে উঁচু করে দেয়া হলে ফেরী পারাপারের বিড়ম্বনা অনেকটাই কমানো সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়াকাটাপটুয়াখালীসড়ক যোগাযোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

পাঁচ গুণ বাড়ল জাপানে ভিসা ফি

জুন ২২, ২০২৬

শ্রোতাদের মন ছুঁতে এলো ‘মন বোঝে না’!

জুন ২২, ২০২৬

‘রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া’

জুন ২২, ২০২৬

পদত্যাগের চাপ বাড়ছে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

জুন ২২, ২০২৬

ম্যাচে পানির জন্য বিরতির সমালোচনায় স্কালোনিও

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT