চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া সেঞ্চুরির পরও জায়গা ‘নিশ্চিত নয়’ খাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের চতুর্থ টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়েছেন উসমান খাজা। দুবছর পরে এমন স্বপ্নীল ফেরা পরও আসছে টেস্টেই দলে জায়গা পাওয়া নিয়ে নিশ্চিত নন বাঁহাতি ব্যাটার। শনিবার দিনের খেলা শেষে জানিয়েছেন এমনই।

‘আমি মনে করি, পরের টেস্টে খেলার সুযোগ পাবো না। কিন্তু সবসময়ই সুযোগের জন্য প্রস্তুত থাকবো। আর কারো কোভিড হবে না সেটাও তো কেউ বলতে পারে না। অথবা অন্যকিছুও ঘটতে পারে। আপনাকে সবসময়ই প্রস্তুত থাকতে হবে।’

বিভিন্ন সময় জাতীয় দলে সুযোগ পেয়ে বাদও পড়েছেন অজি ব্যাটার। কথা বলেছেন সেটি নিয়েও। জানিয়েছেন, এই প্রক্রিয়ায় আক্ষেপ নেই। বরং উপভোগ করেন পুরো প্রক্রিয়াটি।

‘অস্ট্রেলিয়া দলে একবার আপনি সুযোগ পেলে সেটিকেই কাজে লাগাতে হবে। প্রাণপণ চেষ্টা চালাতে হবে সুযোগটি ধরে রাখার জন্য। আগে দুই ফরম্যাটেই ছিলাম। আমাকে বারবার দলে সুযোগ দিয়ে আবার বাদও দেয়া হয়েছে। সত্যিই ব্যাপারটা উপভোগ করেছি।’

শেষ ৭ ইনিংসে মাত্র একটি ফিফটি করা মার্কাস হ্যারিসের বদলে তাকে দলে নেয়া হতে পারে কিনা সেই প্রশ্নে খাজার মত, ‘ভবিষ্যতে হতেও পারে। এই টেস্টে পাঁচ নম্বরে ব্যাট করেছি, রান করেছি। কিন্তু কখনোই পাঁচ নম্বরকে ওপেনিংয়ের সাথে তুলনা করতে পারেন না।’

প্রায় দুবছর পর অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়ে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ রান করেন খাজা। দ্বিতীয় ইনিংসে খেলেন ১০১ রানের অপরাজিত ইনিংস। দলকে গড়ে দেন জয়ের মঞ্চ। তাতে ভর করে দারুণ খেলছে অজিরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডখাজাবেয়ারস্টোব্রডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT