চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া সেঞ্চুরিতে ‘উদযাপন’ করলেন ইয়াসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জোড়া সেঞ্চুরিতে জাতীয় দলে ‘ফেরা’ উদযাপন করলেন ইয়াসির আলী। আগেও একবার ডাক পেয়েছিলেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ হয়নি টাইগার জার্সিতে। বছরখানেক পর আবারও যখন ডাক মিলল, বিসিএলের তৃতীয় রাউন্ডে দুই ইনিংসে ১৬৫ ও ১১০ রানে ভরসা যোগালেন ইস্ট জোনের ব্যাটসম্যান।

ইয়াসির আউট হয়েছেন ১১০ করে। তার আগে ৭৮ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন ৮ চার ও ৪ ছয়ে। পরে আরেকটি ছয়ে থেমেছেন ৮৮ বলের ইনিংস খেলে। আক্রমণাত্মক ইনিংসে দলকে জয় থেকে ২৩ রান দূরে রেখে ফিরেছেন।

কক্সবাজারে নর্থের বিপক্ষে জয়ের জন্য শেষদিনে ইস্টের লক্ষ্য দাঁড়ায় ২১১ রান, যেজন্য তারা ৩৬ ওভারের মতো সময় পাচ্ছে। প্রথম ইনিংসে দেড়শ পার করা ইয়াসির ব্যাট করেছিলেন চার নম্বরে। এদিন নেমেছেন ওয়ানডাউনে। নেমেই ঝলক দেখিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে কদিন পরেই শুরু হতে যাওয়া টেস্টের স্কোয়াডে ডাক পাওয়া ব্যাটসম্যান।

ইয়াসির জাতীয় দলের আশপাশে ছিলেন গত বছরটা ধরেই। ইংল্যান্ড বিশ্বকাপের আগে তাকে নিয়ে আয়ারল্যান্ডে যায় বাংলাদেশ। যদিও একাদশে নামার সুযোগ হয়নি। ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান নির্বাচকদের টনক নড়ান প্রথম শ্রেণিতে গত বারোমাসে ৬০-এর উপর গড়ে রান তুলে।

প্রথম শ্রেণিতে চলতি ম্যাচটাসহ ৫১ ম্যাচে সাড়ে তিন হাজারের মতো রান তার নামের পাশে, ২২ ফিফটির সঙ্গে ৮ সেঞ্চুরি, সেরা এই ম্যাচেই প্রথম ইনিংসে খেলা ১৬৫ রানের ইনিংসটি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের একাদশে এই ফর্মটা টেনে নিতে পারলে স্বস্তি মিলবে বাংলাদেশ দলেরও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসির আলীনর্থ জোন-ইস্ট জোনবিসিএল-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোলায় সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

পরবর্তী

এসএসসি পরীক্ষার্থীকে ‘রক্তাক্ত’ করলেন শিক্ষক

পরবর্তী

এসএসসি পরীক্ষার্থীকে ‘রক্তাক্ত’ করলেন শিক্ষক

আবরার হত্যা

আবরার হত্যা: অভিযোগ গঠন ১৮ মার্চ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT