চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোকোভিচকে নিয়ে চিন্তিত অ্যান্ডি মারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ন ০৯, জানুয়ারি ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে গিয়ে কোভিড প্রটোকলের কারণে ভিসা বাতিলের ফলে অভিবাসন কেন্দ্রে থাকা সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচকে নিয়ে মুখ খুললেন ইংলিশ টেনিস তারকা অ্যান্ডি মারে।

ব্যাপারটিতে মর্মাহত হয়েছেন মারে। জোকোভিচের বর্তমান অবস্থা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। রবিবার সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি।

‘আমি মনে করি, ব্যাপারটিতে সবাই’ই অনেক মর্মাহত। টেনিসের জন্য ব্যাপারটি একদমই সুখকর নয়। আর বিষয়টিতে যারা জড়িত তাদের জন্যও মোটেই কোনো ভালো ব্যাপার নয়।’

তবে আরো মতামতের আগে তিনি আরো সময় নিতে চান বলে জানিয়েছেন। প্রতিদিনই এ ব্যাপারে নতুন নতুন তথ্য জেনে ‘অবাক’ হচ্ছেন বলেও মন্তব্য করেন ইংলিশ টেনিস তারকা।

আগামী ১৭ জানুয়ারি টেনিস কোর্টে গড়ানোর কথা অস্ট্রেলিয়ান ওপেন। তবে জোকোভিচ সেখানে খেলবেন কিনা সেটি এখন নির্ধারিত হবে অস্ট্রেলিয়ার আদালতে। ইতিমধ্যেই জোকোর আইনজীবী দাবি করেছেন, কোভিড আক্রান্ত হওয়ার কারণে ভ্যাকসিন নিতে পারেননি।

এছাড়াও তিনি দাবি করেছেন, টুর্নামেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেই জোকোভিচের অস্থায়ী ভিসা অনুমোদন করা হয়েছিল। তবে অস্ট্রেলিয়া সরকার অবশ্য সে দাবি বেমালুম অস্বীকার করেছে।

Reneta

এ ব্যাপারে সরকারের এক প্রতিনিধি জানিয়েছেন,’এরকম অবস্থায় অস্ট্রেলিয়ার নাগরিক ব্যতীত কাউকে ভ্যাকসিন ছাড়া প্রবেশের নিশ্চয়তা দেয়াই সম্ভব না। এখানে আসতে হলে কিছু শর্ত অবশ্যই মানতে হবে। ভিসা বাতিল করার পেছনে অবশ্যই কারণ রয়েছে।’

এছাড়া অসুস্থ থাকার কারণেই যে টিকা নিতে পারেননি জোকোভিচ, এই দাবিটিও মেনে নিতে নারাজ অস্ট্রেলিয়া সরকারের এ প্রতিনিধি। এ ব্যাপারটিও তারা খতিয়ে দেখবে জানিয়ে তিনি বলেন, ‘তার ভিসার আবেদনপত্রে কোথাও ডিসেম্বরে তার তীব্র অসুস্থতার কথা উল্লেখ ছিল না। সেখানে তার কোভিড পজিটিভ আসার কথাটি উল্লেখ ছিল। কিন্তু এই দুটি ব্যাপার এক নয়।’

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনজোকোভিচমারেমেলবোর্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিয়েছেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬

দুপুর ২টা পর্যন্ত ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেয়ার খবর জানালেন ক্রীড়াঙ্গনের যে তারকারা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

তিন আসনের নির্বাচন স্থগিতের আবেদন জামায়াত জোটের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT