চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জো বাইডেন ও কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানালেন ইভাঙ্কা ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

প্রথমবারের মতো নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাদের নেতৃত্বে নতুন মার্কিন প্রশাসনকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কন্যা এবং তার ব্যক্তিগত উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প।

হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার প্রাক্কালে এক এক বিদায়ী শুভেচ্ছা বার্তায় ইভাঙ্কা বলেন, নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সাফল্যের জন্য আমেরিকানদের অবশ্যই প্রার্থনা করতে হবে।

পিতার বিপরীতে এসে ইভাঙ্কার শুভেচ্ছা জানানোর বিষয়টি আলোচিত হচ্ছে।

এনডিটিভি বলছে, নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে ডেমোক্র্যাট দলীয় জো বাইডেনের জয় মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। এমনকি বিদায়ী ভাষণেও তিনি বাইডেনের নাম উচ্চারণ করেননি। কিন্তু ট্রাম্পের উপদেষ্টা ও কন্যা ইভাঙ্কা ট্রাম্প সে ধারা থেকে বেরিয়ে আসলেন।

টুইটারে এক বিবৃতিতে তিনি জো বাইডেন ও তার সহকর্মী কমলা হ্যারিসের জন্য শুভকামনা করেছেন।

ইভাঙ্কা লিখেছেন, আমেরিকার দায়িত্ব পালনে ঈশ্বর তাদেরকে জ্ঞান, সাহস ও শক্তি দান করুন। আমেরিকান হিসেবে আমরা অবশ্যই তাদের সাফল্য কামনা করি।

Reneta

৩৯ বছর বয়সী এই মার্কিন নারী বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে দেশের সেবায় কাজ করাটা আমার জীবনের জন্য বিরাট সম্মানের। আমেরিকানদের পক্ষে সংগ্রাম করতে আমি ওয়াশিংটনে এসেছিলাম এবং তা শেষ করে এখন ফিরে যাচ্ছি।

ইভাঙ্কা তার বিবৃতিতে আরও বলেন, তিনি চার বছরে যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি অঙ্গরাজ্যে ও ডজনেরও অধিক দেশ সফর করেছেন, যা তাকে আমেরিকান মানুষদের ভালোবাসায় সমৃদ্ধ করেছে।

ইভাঙ্কা ট্রাম্প নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের জন্য শুভকামনা প্রার্থনা করলেও তার পিতা ডোনাল্ড ট্রাম্প এখনো ব্যক্তিগতভাবে জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানাননি।  বিদায় বেলায় জো বাইডেনের নাম উল্লেখ না করেই নতুন মার্কিন প্রশাসনের জন্য শুভকামনা ব্যক্ত করেছেন ট্রাম্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভাঙ্কা ট্রাম্পজো বাইডেনডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টহোয়াইট হাউস
শেয়ারTweetPin

সর্বশেষ

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ন্যাটোর সঙ্গে বর্তমান সম্পর্ক একতরফা ও হাস্যকর: ট্রাম্প

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT