চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেডিপিসি ও ঐক্য ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২০
অর্থনীতি
A A

পাট জাত পণ্যের উদ্যোক্তাদের জন্য পাটপণ্যের বহুমুখীকরণের লক্ষ্যে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) ও ঐক্য ফাউন্ডেশন এক সঙ্গে কাজ করবে।

শনিবার জেডিপিসি ও ঐক্য ফাউন্ডেশনের (www.oikko.com.bd) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে জেডিপিসির নির্বাহী পরিচালক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম বলেন, আজকে জেডিপিসি জন্য একটি মাহেন্দ্রক্ষণ। জেডিপিসিতে যে নিবন্ধিত ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তাদের আমরা এই কার্যক্রমের সাথে যুক্ত করতে পারবো।

আবুল কালাম আরও বলেন, এখন পর্যন্ত আমরা বেশ কিছু আন্তর্জাতিক মানের উদ্যোক্তা সৃষ্টি করেছি। যারা পাটপণ্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। গত ২০১৯-২০ অর্থ বছরে পাটপণ্য রপ্তানী করে বাংলাদেশ ১ হাজার চার’শ কোটি টাকা আয় করেছে।

ঐক্য ফাউন্ডেশন দেশের মানুষের মনে একটি স্পন্দন হিসেবে কাজ করছে জানিয়ে তিনি বলেন: ঐক্য ফাউন্ডেশন ও জেডিপিসি আগামী দিনের পথ চলায় পাটপণ্যের রপ্তানী উপযোগী মান উন্নয়নসহ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঐক্য ফাউন্ডেশনের উপদেষ্টা আমিরুল ইসলাম বলেন, ঐক্য ফাউন্ডেশন এখন একটি পরিচিত নাম। বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ঐক্য ফাউন্ডেশন এর নাম ছড়িয়ে পড়েছে। ঐক্য ফাউন্ডেশন এখন একটি স্বপ্ন ও একটি আন্দোলনের নাম। নানামুখী কার্যক্রমের সঙ্গে ঐক্য ফাউন্ডেশন যখন মাইল কাজ করছে এটা এক ধরণের বাংলাদেশের উন্নয়নের অংশ হিসেবে কাজ করে যাচ্ছে।

Reneta

ঐক্য ফাউন্ডেশন ও জেডিপিসি তাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে প্রচার ও প্রসারে এক সাথে কাজ করে যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অপু মাহফুজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেডিপিসির সমন্বয়ক মোহাম্মদ আলী, জাতীয় পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা (বহুমুখী পাট পণ্য) শাহিদা পারভীনসহ ঐক্য ফাউন্ডেশনের পরিচালকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্য ফাউন্ডেশনসমঝোতা স্মারক স্বাক্ষর
শেয়ারTweetPin

সর্বশেষ

লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা

জুন ১১, ২০২৬

প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কতো?

জুন ১১, ২০২৬

ক্রিয়েটিভ অর্থনীতি খাত উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ

জুন ১১, ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

জুন ১১, ২০২৬

আইসিটি সেক্টর: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT