চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘গণমিনার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ১৯, জুন ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

২৪’র জুলাই গণঅভ্যুত্থানে গণপ্রতিরোধ ও আত্মত্যাগের স্মরণে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণে ‘গণমিনার’ নির্মাণের উদ্যোগ নিয়েছে ‘গণমিনার বাস্তবায়ন কমিটি’। কমিটিতে রয়েছে বিশ্ববিদ্যলয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ের নাগরিক।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন এই তথ্য জানায় আয়োজক কমিটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত আয়োজক কমিটির সদস্য বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুতফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খোরশেদ আলম ও চলচ্চিত্র নির্মাতা ও স্থপতি কামার আহমাদ সাইমন প্রমুখ।

আয়োজকরা বলেন, গণমিনার বাস্তবায়ন কমিটিতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হচ্ছেন। অন্তর্ভুক্তিমূলক এই নাগরিক উদ্যোগটির লক্ষ্য হলো ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান এবং শহীদদের স্মৃতিকে স্মারক রূপে সংরক্ষণ করা— যাতে প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের মধ্যে আত্মত্যাগ ও প্রতিরোধের চেতনা সঞ্চারিত হয়।

‘গণমিনারের’ স্থান হিসেবে রাজধানীর বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (পুরাতন বিমানবন্দরের পার্শ্ববর্তী লিঙ্ক রোড) ও বিজয় সরণির মধ্যবর্তী সবুজ চত্বরকে নির্বাচন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন ওই জমি বরাদ্দ, অর্থ ও প্রকৌশল সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

জুলাই গণ-অভ্যুত্থানে জাতিসংঘ স্বীকৃত ১ হাজার ৪০০ শহীদের নাম ও পরিচিতি খোদাই করে প্রস্তাবিত ‘গণমিনারে’ সংরক্ষণ করা হবে।

Reneta

এই ভূখন্ডে গত ২৫০ বছরের প্রতিরোধ ও লড়াইয়ের ইতিহাস চিত্র ও খোদাইয়ের মাধ্যমে গণমিনারে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে।

আয়োজকরা বলেন, এই ‘গণমিনার’ হবে এমন এক স্মরণস্থল, যা রাজনৈতিক বিভাজন অতিক্রম করে সকল মত ও পথের মানুষের সম্মিলিত গণউদ্যোগে প্রতিষ্ঠিত হবে।

গণমানুষের সম্পৃক্ততার লক্ষ্যে গণচাঁদা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমিনারজুলাই গণঅভ্যুত্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান-মিশর ম্যাচে সমকামী পতাকা দেখানোর অনুমতি দিলো ফিফা

জুন ২৫, ২০২৬

রামুতে রাখাইন তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুন ২৫, ২০২৬
অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, ফেরতের নির্দেশ বেতন-ভাতা

জুন ২৫, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে জিতে মেসির সাথে ছবি তুলে এখনও অনুতপ্ত মারিও গোৎজে

জুন ২৫, ২০২৬

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT