চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাসের পেনাল্টি বিরোধিতার মানে বুঝছেন না রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

৯৩ মিনিটের নাটকীয় পেনাল্টি নিয়ে জুভেন্টাস খেলোয়াড়রা ‘আন্দোলন’ করায় বিস্ময় প্রকাশ করেছেন রিয়াল তারকা রোনালদো। তার দাবি, পেছন থেকে লুকাস ভাসকেজকে বাধা দেওয়া না হলে গোল হয়ে যেত।

বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে জুভেন্টাসের কাছে ৩-১ গোলে হেরেও দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামীতায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। জুভদের মাঠ থেকে প্রথম লেগে ৩-০ গোলে জিতে এসেছিল জিনেদিন জিদানের দল।

এই সেই ফাউল

দুই লেগ মিলিয়ে তখন ৩-৩ সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত সময়ের একেবারে শেষদিকে। গোলের ডানদিক থেকে এরিয়াল বলে মাথা দিয়ে সিআরসেভেন বল দেন লুকাস ভাসকেজকে। তাকে মার্কে রেখেছিলেন বেনাতিয়া। ভাসকেজের সামনে লাফিয়ে ওঠা বল পেছন থেকে পা দিয়ে ক্লিয়ার করতে যান তিনি। ভাসকেজ মাটিতে পড়ে যান। বল যায় গোলরক্ষক বুফনের হাতে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বুফন প্রতিবাদ করতে গিয়ে লালকার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে বুফন বলেন, ম্যাচটি ধ্বংস করা উচিত হয়নি রেফারির।

Banglabid

স্প্যানিশ টিভি চ্যানেল অ্যান্টেনা-৩’র সঙ্গে আলাপকালে রোনালদো বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন তারা পেনাল্টি নিয়ে আন্দোলন করেছিল। ফাউল না হলে লুকাস গোল করত। তাকে পেছন থেকে আঘাত করা হয়েছে। ম্যাচের সময় বেনাতিয়াসহ সবাই আমাদের পেছন থেকে ধারাবাহিকভাবে আঘাত করছিল।’

রোনালদো জানান ওই সময়ে পেনাল্টি নিতে গিয়ে হার্টবিট বেড়ে যায় তার। নিজেকে কোনোমতো সামলে নেন।

‘পেনাল্টি নেয়ার আগে কেমন একটা অনুভূতি হচ্ছিল। হার্টস্পন্দন বেড়ে গিয়েছিল। কিন্তু আমি নিজেকে শান্ত রাখি। কারণ জানতাম এই শটটিই সেমির নির্ণায়ক হবে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’

Reneta

এই ম্যাচ থেকে নিজেদের শিক্ষা পাওয়ার কথাও বলেছেন তিনি, ‘এটা একটা ভোগান্তির ম্যাচ ছিল। আমরা বুঝেছি ফুটবলে কেউ আপনাকে কিছু উপহার দিবে না। শেষ পর্যন্ত লড়তে হবে। আমরা আরও গোল করতে পারতাম কিন্তু বুফন এবং অন্যরা দারুণ খেলেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT