চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাসে যাওয়ায় পস্তাবেন রোনালদো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদে সোনালী সময় কাটিয়ে আরেক সোনালী যুগের খোঁজে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রায় দুই দশক আগে ঠিক একই স্বপ্নের খোঁজে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন রিয়ালের আরেক ফুটবলার ক্রিস্টিয়ান পানুচ্চি। সেই অভিজ্ঞতার আলোকে সিআর সেভেনকে সতর্ক করে দিয়ে সাবেক এ ডিফেন্ডার বলছেন, জুভেন্টাসে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

১৯৯৭-৯৯ মৌসুম পর্যন্ত রিয়ালে খেলেছেন পানুচ্চি। ব্রাজিলিয়ান লেফটব্যাক রবার্তো কার্লোস ও তাকে নিয়ে গড়া রক্ষণভাগকে বলা হয় লস ব্লাঙ্কোসদের অন্যতম সেরা রক্ষণভাগ। এ তিন মৌসুমে লা লিগা, স্প্যানিশ সুপার কোপা চ্যাম্পিয়ন্স লিগ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিলেন পানুচ্চি।

ক্যারিয়ার লম্বা করতে ও জাতীয় দলে সুযোগ করে নিতে ১৯৯৯ সালে ইন্টার মিলানে পাড়ি জমান পানুচ্চি। কিন্তু সেখানে গিয়েই হারান ফর্ম। ফর্মের খোঁজে লড়তে থাকা অবস্থায় তাকে আর দলে সুযোগই দেননি ইন্টার কোচ মার্সেলো লিপ্পি।

Banglabid

১০৫ মিলিয়নে রিয়াল থেকে রোনালদোর জুভেন্টাসে যাওয়াকে ইতিবাচকভাবে নিলেও ভবিষ্যতে তা হিতে বিপরীত হতে পারে পারে বলেই ধারণা রাশিয়া ফুটবল দলের সহকারী কোচের পদে থাকা পানুচ্চির। তার অভিজ্ঞতার আলোকেই বলছেন রিয়াল ছাড়াটা হতে পারে পর্তুগাল অধিনায়কের বড় ভুল।

‘যখন আমি রিয়াল ছাড়ি তখন ছিলাম স্বপ্নে বিভোর। কিন্তু রিয়াল ছেড়ে চলে যাওয়াটা ছিল আমার ক্যারিয়ারের মস্ত বড় বোকামি। আমি এখন সেটা নিয়ে ভীষণ পস্তাই।’

‘আশা করি রোনালদোর ক্ষেত্রে সেরকমটা ঘটবে না। কারণ তার মতো একজন অভিজ্ঞ ফুটবলার ভালো করেই জানে যে কী করতে হবে, কী করা যাবে না। রোনালদোর মতো একজনের কাছে এটা স্বাভাবিক পাগলামি। কারণ সে বিশ্বের সেরা ফুটবলার। চ্যাম্পিয়নের রক্ত তার গায়ে। সে নিশ্চয় পরিস্থিতি বুঝতে পারবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT