চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জীবন আমাকে কঠিন পরিস্থিতির মাঝেও বেঁচে থাকতে শিখিয়েছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২১
বিনোদন
A A

বড় পর্দা হোক কিংবা ওয়েব সিরিজ, এক ঘণ্টা হোক বা পাঁচ মিনিট! তিনি থাকা মানেই অসাধারণ অভিনয়, যা নিয়ে দ্বিমত পোষণ করবেন না কেউই। শুধুমাত্র তার অভিনয়ের জন্যই দর্শকদের তরফ থেকে এতোটা ভালোবাসা পেয়েছেন।

বলছি বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির কথা।

২০০৪ সালে ‘রান’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন পঙ্কজ ত্রিপাঠি। এরপর ৪০টির বেশি চলচ্চিত্র এবং ৬০টি টেলিভিশন শোতে কাজ করেছেন এই অভিনেতা। যদিও বিগত কয়েক বছরে তিনি সবার নজর কেড়েছেন।

মূলত ২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ চলচ্চিত্র সিরিজে নেতিবাচক ভূমিকায় অভিনয়ের মাধ্যমে সাফল্য এসেছিল পঙ্কজ ত্রিপাঠির ক্যারিয়ারে। যার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

এদিকে চলতি বছরের শুরুতে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল পঙ্কজ ত্রিপাঠি অভিনীত ‘কাগজ’ ছবিটি। যেটি ব্যাপক সাড়া ফেলে। আর এবার মুক্তি পেল তার অভিনীত ‘মিমি’ ছবিটি।

যেখানে পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে অভিনেত্রী কৃতি শ্যাননকে। যদিও নেটফ্লিক্সে ছবিটির প্রিমিয়ার হওয়ার কথা ছিল ৩০ জুলাই। তবে ছবিটি অনলাইনে ফাঁস হওয়ায় নির্মাতারা নির্ধারিত তারিখের ৪দিন পূর্বে (২৬ জুলাই) মুক্তি দিয়েছেন ছবিটির।

Reneta

সারোগেসির মাধ্যমে সন্তান জন্মদানের কাহিনীকে ঘিরে ‘মিমি’ ছবিতে অভিনয়ের প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠি জানান, আমি পর্দায় পুরোপুরি ভাবে ভানু চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তবে এই কাজটি আমার জন্য অনেক বেশি সহজ হয় যখন পরিচালক লক্ষণ উটেকর নিজে স্ক্রিপ্ট সম্পর্কে আমাকে জানান।

সিনেমাতে অভিনয়ের ক্ষেত্রে চরিত্র নির্বাচনটি অবশ্যই গুরুত্বপূর্ণ। দুনিয়াতে আমি এমন অনেক লোককেই দেখেছি যারা অনেক কঠিন পরিস্থিতির মাঝেও বেঁচে আছেন। একসময় আমি নিজেও কঠিন সময় পার করেছি। জীবন আমাকে অনেক শিক্ষা দিয়েছে এবং কঠিন পরিস্থিতির মাঝেও বেঁচে থাকতে শিখিয়েছে, এখনও শিখছি -এমনটাই জানান মির্জাপুরের কালিন ভাই খ্যাত পঙ্কজ ত্রিপাঠি।

এদিকে ‘মিমি’ ছবির পরিচালক লক্ষণ উটেকর তার এক সাক্ষাৎকারে জানান, ভানু চরিত্রটি তিনি পঙ্কজ ত্রিপাঠিকে ভেবেই তৈরী করেছেন। এমনকি স্ক্রিপ্ট শুরুর পূর্বেই তিনি নিশ্চিত ছিলেন এতে পঙ্কজই অভিনয় করবেন।

কৌতুক ও হাস্যরসে ভরপুর ‘মিমি’র ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকমহলে বেশ সমাদৃত হয়েছিল। উপরন্তু এই সিনেমা অন্যতম আকর্ষণ পঙ্কজ ত্রিপাঠি তো আছেনই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃতি শ্যানননেটফ্লিক্সপঙ্কজ ত্রিপাঠিবলিউডমিমিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম আরও বাড়লো

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

জুন ১৮, ২০২৬

হার দিয়ে উজবেকিস্তানকে বিশ্বকাপে স্বাগত জানাল কলম্বিয়া

জুন ১৮, ২০২৬

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT