চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিরো থেকে হিরো ‘হ্যাটট্রিকম্যান’ এলিস ইসলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগে কোথায় খেলেছেন সেটাই ভালোভাবে জানা নেই অনেকেরই! ম্যাচের আগে চমক জাগিয়ে এলিস আল ইসলামের হাতে অভিষেক ক্যাপটা যখন তুলে দিল ঢাকা ডায়নামাইটস, তখন অনেকের চোখেই বিস্ময়! সেই এলিস শুভাগতের বলে মিঠুনের টানা দুই সহজ ক্যাচ ফেলে দিলে, সাকিবের মনের অবস্থা চোখে-মুখে ফুটে ক্যামেরায় ধরা পড়ল।

পরে নবাগত এলিসই ক্যামেরায় ধরা পড়লেন বারবার। তখন আর ক্যাচ হাতছাড়ার বিব্রত-বিধ্বস্ত ভাবটা নেই, তখন যে তিনি বিপিএলে অভিষেকেই হ্যাটট্রিক করে ফেলা অফব্রেক বোলার। বাংলাদেশ ক্রিকেটাকাশের নাতি-দীর্ঘ তালিকায় নবযুক্ত সম্ভাবনাময় সম্পদ।

আরও পড়ুন: রোমাঞ্চের পারদচড়া ম্যাচে মাশরাফীদের হারালেন সাকিবরা

এলিসের দুই ভুলের মাসুল তুলে ম্যাচটা ঢাকার হাত থেকে বের করে নিচ্ছিলেন রংপুর রাইডার্সের দুই ব্যাটসম্যান রাইলি রুশো ও মোহাম্মদ মিঠুন। ক্রমে ঢাকাও যেন হার মেনে নিচ্ছিল। যার ভুলে এতদূর গড়াল ম্যাচ, সেই এলিস সময়মতো প্রতিদান দিলেন সাকিবের আস্থার। সেটাও বিপিএলের ইতিহাসে জায়গা করে নিয়ে।

বিপিএল ইতিহাসে অভিষেকে পাঁচ উইকেট নেয়ার কীর্তি আছে আফিফ হোসেন ধ্রুবর। পাঁচ উইকেট না পেলেও এলিস ছাড়িয়ে গেলেন আফিফকেও। বিপিএলে প্রথম বোলার হিসেবে অভিষেকেই হ্যাটট্রিক পেলেন এই ২২ বছর বয়সী অখ্যাত অফস্পিনার। সেই হ্যাটট্রিকে ২ রানের রোমাঞ্চকর জয়ও পেয়েছে তার দল ঢাকা ডায়নামাইটস।

ম্যাচের সপ্তম ওভারে প্রথমবার বল হাতে পান এলিস। সেই ওভারে সাত রান হজম করার পর তাকে কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে একবারে ষোড়শ ওভারে আনেন সাকিব। রংপুরের প্রয়োজন তখন ৩০ বলে ৪২। উইকেটে জমে গেছেন রাইলি রুশো ও মিঠুন। সেই ওভারে ৫ রান দিয়ে সাকিবকে কিছুটা স্বস্তি দিয়েছেন, সঙ্গে উপহার দিয়েছেন ৮৩ রান করা রুশোর উইকেটটিও।

Reneta

দলীয় আঠারো ও নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে বোলিংয়ে এসে বড় দাও মারেন এলিস। শুরুর তিন বলে একটি করে রান দেন। চতুর্থ বলে স্ট্রাইকে ৪৯ করা মিঠুন। সেই বলে রংপুর উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে পরিষ্কার বোল্ড করলেন।

পঞ্চম বলে রংপুর অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা দাঁড়ানোরই সময় পেলেন না। তাকেও বোল্ড করে সাজঘরের পথ দেখান ঢাকার এ তরুণ স্পিনার।

অভিষেকেই হ্যাটট্রিকের সামনে দাঁড়ানো এলিসের ওভারের শেষ বলটি মোকাবেলা করতে আসেন অভিজ্ঞ ফরহাদ রেজা। তাকেও সময় দিলেন না এলিস। স্লিপে সাকিবের ক্যাচ বানিয়ে শুরু করেন হ্যাটট্রিকের বাঁধনহারা উদযাপনও।

এলিসের কীর্তি এখানেই শেষ নয়। রান তাড়ায় দলের হয়ে প্রতিপক্ষের শেষ ওভারটি করতে বুকে কাঁপুনি লাগে অনেক অভিজ্ঞ বোলারেরই। সেখানে অভিষেকেই দলের শেষ ওভার করতে আসেন এই স্পিনার। রংপুরের প্রয়োজন তখন ১৪। শুরুর দুই বলে টানা চার মেরে এলিসকে খলনায়ক বানানোর প্রস্তুতি সারছিলেন শফিউল ইসলাম। কিন্তু বাকি চার বলে মাত্র তিন রান দিয়ে নিজেকে আর ভিলেন হতে দেননি। শেষে দলকে দুই রানে জিতিয়ে নিজেও হাতে তুলেছেন ম্যাচ সেরার ট্রফি।

টি-টুয়েন্টিতে অভিষেকে আগে কেউ হ্যাটট্রিক পাননি। এমন কীর্তির দিনে এলিস ৪ ওভারে ২৬ রান খরচায় ৪ উইকেটে কোটা পূর্ণ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ডাইনামাইটসবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলে হবে ১.৩ কিলোমিটার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, চুক্তি স্বাক্ষর

জুন ১১, ২০২৬

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT