চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিম্বাবুয়েকে ছোট করে দেখার সুযোগ নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল ১০ ম্যাচ। সময়ের সঙ্গে পাল্টেছে চিত্র। এখন এমনই বৈপরীত্য যে, টাইগারদের মুখোমুখি হওয়া শেষ ১১ ম্যাচে জয়হীন জিম্বাবুয়ে! মিরপুরে তাদের সবশেষ হার গত রোববার, সিরিজের প্রথম ওয়ানডেতে।

সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে চট্টগ্রাম এসেছে স্বাগতিক ও সফরকারী দল। মিরপুরে বাংলাদেশকে চেপে ধরার সুযোগ তৈরি করেও শেষপর্যন্ত পারেনি হ্যামিল্টন মাসাকাদজার দল। হেরেছে ২৮ রানে।

ওরকম পারফরম্যান্সের পর সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে মাশরাফী বিন মোর্ত্তজার কাছে জানতে চাওয়া হল সেকাল আর একালের জিম্বাবুয়ের মধ্যে পার্থক্য নিয়ে।

জবাবে টাইগার অধিনায়ক যা বলেছেন তাতে প্রকাশ পেয়েছে প্রতিপক্ষের প্রতি মাশরাফীর সমীহ আর শ্রদ্ধাই, ‘ওই সময়ের জিম্বাবুয়ে একরকম ছিল, আমাদের ক্রিকেটে পেশাদারিত্ব শুরুর সময়। অবশ্যই পার্থক্য একটা ছিল। এখন হয়তো আপনারা পার্থক্য দেখছেন। আমরা কিন্তু ওভাবে চিন্তা করছি না। তাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই।’

‘তাদের সব সিনিয়র খেলোয়াড়ই এসেছে এবং আমরা জানি তারা তাদের সেরাটা খেললে আমাদের জন্য কঠিন হবে। সত্যিকার অর্থে এশিয়া কাপে যে মানসিকতা নিয়ে নেমেছি আমরা, সেই মানসিকতা নিয়েই খেলছি, যেন মিসটেক না করি। কিন্তু এটা ক্রিকেট, আমরা তো এখানে হংকংয়ের সঙ্গেও হেরেছি। ওটা কিন্তু মাথায় আছে আমাদের।’

এশিয়া কাপের ফাইনাল খেলে আসা বাংলাদেশ তাই মাটিতেই পা রাখছে। জিম্বাবুয়ে ক্ষয়িষ্ণু শক্তির দলে পরিণত হলেও মাশরাফী নিজেদের নিয়ে সদাসতর্ক বলেই ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের কাছে হারের উদাহরণ টেনেছেন। ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে, সেটিই বোঝালেন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT