চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদানের দশম, রিয়ালের একাদশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ন ১৩, জানুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

দেশের বাইরে হওয়া চার দলের নতুন আঙ্গিকের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে হারিয়ে শিরোপা নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়দফা মাদ্রিদিস্তাদের কোচ হয়ে প্রথম শিরোপা জিতলেন জিনেদিন জিদান। ফরাসি বিশ্বকাপজয়ী কিংবদন্তি সাবেক ফুটবলারের অধীনে রিয়ালের এটি দশম শিরোপা জয়, আর বার্নাব্যুর রাজাদের এটি একাদশ স্প্যানিশ সুপার কাপ টাইটেল উঁচিয়ে ধরা। সর্বোচ্চ ১৩বার সুপার টাইটেল ঘরে তুলেছে বার্সেলোনা।

রোববার রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকে। অতিরিক্ত ৩০ মিনিটও গোলশূন্য সমতায়। পরে টাইব্রেকারের বাঁশি বাজান রেফারি। সেখানে জিদানের দলের দিকে মুখ তুলে চেয়েছে গোলভাগ্য!

ম্যাচের ১১৫ মিনিটে ফেদেরিকো ভালভার্দে লাল কার্ড দেখায় ১০ জনের দল হয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। ডিয়েগো সিমিওনের শিষ্যরা একজন কমের রিয়ালকেও চেপে ধরতে পারেনি।

অ্যাটলেটিকো টাইব্রেকারে প্রথম দুটি শটই ভুল লক্ষ্যে মেরেছে। সাউল নিগুয়েজ ও থমাসের মিস শটের পর আর পথে ফেরা হয়নি তাদের। বার্সেলোনাকে সেমিতে হারিয়ে শিরোপার মঞ্চে এসেছিল অ্যাটলেটিকো। সেমিতে রিয়াল হারিয়েছিল ভ্যালেন্সিয়াকে।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকোজিদানরিয়াললিড স্পোর্টসস্প্যানিশ সুপার কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথবারের মত ভোট দিয়েছেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT