চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদান পুত্রের অভিষেকের দিন রিয়ালের হতাশার ড্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ পূর্বাহ্ণ ২০, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
ছেলের সঙ্গে জিদান

ছেলের সঙ্গে জিদান

লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে ছেলে লুকা জিদানকে নামিয়ে দেন জিনেদিন জিদান। রিয়ালের হয়ে অভিষেকটা খুব একটা ভালো হয়নি ২০ বছর বয়সী এই গোলরক্ষকের। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা। এই দলটির বিপক্ষে মৌসুমের শুরুতে হারতে হয়েছিল জিদানকে।

এই ড্রয়ের কারণে তিন নম্বরে থেকেই মৌসুম শেষ করতে হচ্ছে রিয়ালকে। তাদের পয়েন্ট ৭৬। অ্যাটলেটিকো মাদ্রিদকে (৭৮) হটিয়ে দুই নম্বরে আসতে জিততে হতো জিদানের দলকে। আগেভাগে শিরোপা নিশ্চিত করা বার্সা ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে। রোববার তারা মৌসুমে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

রিয়ালের নিয়মিত গোলরক্ষক নাভাস জাতীয় দলের প্রীতি ম্যাচ খেলতে দেশে গেছেন। সেই ‘সুযোগে’ মাঠে নেমে পড়েন জিদান পুত্র। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে নাভাস ক্লাবের সঙ্গে যোগ দিবেন।

লা লিগায় বার্সা আগেভাগে শিরোপা জিতে নেয়ায় এই ম্যাচ নিয়ে চিন্তার কিছু নেই রিয়ালের। কিন্তু সামনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল থাকায় নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিলেন জিদান। তাই প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামেন তিনি।

এদিন ইনজুরি কাটিয়ে যোগ দেন রোনালদো। তার সঙ্গে ছিলেন গ্যারেথ বেল, ইসকো এবং লুকা মদ্রিচের মতো তারকারা।

ম্যাচের ১১ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দেন বেল। ফ্রি-কিক থেকে পাওয়া বল দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁদিক থেকে জালে জড়ান তিনি।

Reneta

রোনালদো ২-০ করেন ৩০তম মিনিটে। দেখার মতো এক চিপে ইসকো বল দেন ভিয়ারিয়ালের পেনাল্টি অঞ্চলের বাঁদিকে। ওখানে ছিলেন মার্সেলো। ব্রাজিলিয়ান তারকা ডানদিকে ক্রস পাঠান রোনালদোর জন্য। সহজেই নিচু এক হেডে বল জালে জড়িয়ে দেন সিআরসেভেন।

ভিয়ারিয়াল ম্যাচে ফেরে দ্বিতীয়ার্ধে। ৭০ মিনিটের সময় গোল করেন মার্টিনেজ। ১৫ মিনিট বাদে সামু গোল করে দলকে সমতায় ফেরান। দলটি পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কানের ৭১তম আসর মাতালেন যারা

পরবর্তী

বার্সার মৌসুম শেষের ম্যাচে বিশ্রামে মেসি

পরবর্তী

বার্সার মৌসুম শেষের ম্যাচে বিশ্রামে মেসি

মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT