চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিএসপি নয়, পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় বাংলাদেশ’

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
৩:৩৭ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৬
অর্থনীতি
A A

জিএসপি সুবিধা নয়, যুক্তরাষ্ট্রের কাছে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশে যে একশ’টি নতুন অর্থনৈতিক অঞ্চল হতে যাচ্ছে সেখানে একটি শুধু মাত্র যুক্তরাষ্ট্রের বিনিয়োগের জন্য নির্ধারিত করে দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেয়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চ্যানেল আইকে দেয়া একান্ত সাক্ষাতকারে একথা জানিয়েছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাংলাদেশে আমরা চাই। যদিও এখন বিলিয়নের বেশি বিনিয়োগ আছে। আমাদের যে বিশেষ যে অর্থনৈতিক জোন আমরা খুঁজছি, বিভিন্ন দেশকে আমরা বিনিয়োগ দিব, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা অর্থনৈতিক জোন বরাদ্দ দিতে চাই, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা এখানে শিল্প কলকারখানা স্থাপন করতে পারবে।’

ওই বৈঠকে, ৭১ এ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে মার্কিন সরকারের ভূমিকা প্রসঙ্গ কেরি নিজেই উত্থাপন করেন। একই সঙ্গে ব্যাখ্যা করেন বর্তমান সরকারের পক্ষে তাদের দৃঢ় অবস্থানের কথাও।

তোফায়েল আহমেদ বলেন, ‘সেখানে বাণিজ্যমন্ত্রী হিসেবে আমি আমার প্রত্যাশা ব্যক্ত করেছি, বলেছি ডব্লিউটিও’র প্রথম মিনিস্টার কনফারেন্সে শুল্কমুক্ত, কোটা মুক্ত মার্কেট অ্যাকসেস দেবার কথা।সেটা পৃথিবীর বহু দেশেই বাস্তবায়ন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো করে নাই। আমরা খুব খুশী হব যদি মার্কিন যুক্তরাষ্ট্র এটা বাস্তবায়ন করে।’

“আমাদের সবচেয়ে প্রধান অগ্রাধিকার হলো শুল্ক মুক্ত কোটা মুক্ত মার্কেট অ্যাকসেস পাওয়া। অনেকে জিএসপি নিয়ে কথা বলে, আমরা যদি শুল্ক মুক্ত কোটা মুক্ত মার্কেট অ্যাকসেস পাই তাহলে জিএসপি’র কোনো প্রয়োজন হয় না। অপরদিকে আমরা যদি টিকফা কে অর্থবহ করতে চাই তাহলে শুল্ক মুক্ত কোটা মুক্ত মার্কেট অ্যাকসেস প্রয়োজন।’

Reneta

“সমগ্র বিষয়গুলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মনোযোগ সহকারে শুনেছেন। তিনিও পজেটিভ কথা বলেছেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে, এদেশের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনারও আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।”

খুব অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফরকে খুবই গুরুত্বের সঙ্গেই নিয়েছে সরকার। কেরির সঙ্গে যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে তার সুষ্ঠু বাস্তবায়নের আশা রয়েছে সরকারী মহলে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর মার্কিন মন্ত্রী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ কয়েকজন সিনিয়র মন্ত্রীর সঙ্গে। প্রতিটি বৈঠকেই খুবই আন্তরিক ও খোলামেলা আলোচনা হয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন কেরিবাণিজ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT