চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিএসপি না ফেরায় চরম হতাশ বাণিজ্যমন্ত্রী

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৬:৪৫ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

যুক্তরাষ্ট্রে জিএসপির সুবিধা পাওয়া নিয়ে চূড়ান্ত হতাশা প্রকাশ করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বলেছেন, শর্তপূরণে রোজ কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোন লাভ হবে না।

চলতি অর্থবছরে রপ্তানী প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেন মন্ত্রী বলেন, জিএসপি সুবিধা না পেয়েও গার্মেন্টস শিল্প অনেক দূর এগিয়ে গেছে।

আগামী ১২ মে ঢাকায় অনুষ্ঠিতব্য “বিজনেস ক্লাইমেট ডায়ালগ” নিয়ে কথা বলতে দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের এম্বেসেডর পিয়েরে মায়াদনের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী।

Banglabid

প্রায় এক ঘন্টার বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ইউরোপের দেশগুলোতে তৈরি পণ্যের রপ্তানী বাড়াতে আরো কি কি পদক্ষেপ নেয়া যায় তাই নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি গার্মেন্টস পণ্য নেয় ইউরোপীয় ইউনিয়ন। গত তিন বছরে এদেশের গার্মেন্টস শিল্পকে ঝুঁকিমুক্ত করতে সব ব্যবস্থা নেয়া হলেও যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে বাংলাদেশকে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন,’ মার্কিন যুক্তরাষ্ট্র বলে থাকে বাংলাদেশ জিএসপি শর্তের বেলায় বেশ অগ্রগতি করেছে। এটা একটা অসার বাক্য। এটা সব সময়ই বলা হয়, বাংলাদেশ অনেক উন্নতি করেছে আরও উন্নতি করতে হবে। আসলে সেই উন্নতিটা কী? আমার মনে হয় রোজ কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমরা তাদের শর্ত পূরণ করতে পারবো না।

Reneta

বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, কিছু শ্রমিক নামধারী নেতাদের সঙ্গে কিছু দেশের দূতাবাসের যোগাযোগ রয়েছে। তারাই মূলতঃ বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।

নিরাপত্তা ইস্যু নিয়ে ঢাকা-যুক্তরাজ্যের কার্গো বিমান সার্ভিস বন্ধ করে দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। খুব শিগগিরিই এই সমস্যার সমাধান হবে বলে আশা দেখিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিএসপি
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT