চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিএম কাদেরের চেয়ারম্যান হওয়া নিয়ে জাতীয় পার্টিতে মতবিরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
জিএম কাদের-চেয়ারম্যান-জাতীয় পার্টি

এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করছেন তার ভাই জিএম কাদের। নিজের অনুপস্থিতিতে জিএম কাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন, এরশাদের এমন নির্দেশনাতেই দায়িত্ব পালন করছেন তিনি।

তবে দলের একাংশ বলছে জিএম কাদেরকে চেয়ারম্যান হতে হলে দলের কাউন্সিলে সবার মতামতের ভিত্তিতেই হতে হবে।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গুরুতর অসুস্থ থাকাকালীন সময়ই প্রশ্ন উঠেছিল, তার অনুপস্থিতিতে দলের কী হবে, কে ধরবে হাল? এর পরিপ্রেক্ষিতে এরশাদই নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, তার অনুপস্থিতিতে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তার ভাই জিএম কাদের।

Banglabid

দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গাও জানান, জিএম কাদেরের নেতৃত্বে কাজ করার কথা।

এ বিষয়ে বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদের সঙ্গেও তাদের কথা হয়েছে বলে জানান তিনি।

কিন্তু সম্প্রতি বেগম রওশন এরশাদের সই করা এক বিবৃতিতে কয়েকজন নেতা জানিয়েছেন, এভাবে দলের চেয়ারম্যান হতে পারেন না জিএম কাদের। তাদের বক্তব্য স্পষ্ট করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু।

Reneta

মজিবুল হক চুন্নু মনে করেন, আর কিছুদিন অপেক্ষা করতে পরতেন জিএম কাদের।

তবে নেতাকর্মীরা জিএম কাদেরের বাসায় যাচ্ছেন শুভেচ্ছা জানাতে, জিএম কাদেরও তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন।

অন্যদিকে এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে শাদ এরশাদকেই প্রার্থী করতে চান বেগম রওশন এরশাদ।

কিন্তু দলীয় মনোনয়ন থেকে শুরু করে চেয়ারম্যান ইস্যু, সবকিছু আলোচনা সাপেক্ষেই হওয়া উচিত বলে মনে করছেন রওশনপন্থি হিসেবে চিহ্নিত নেতারা।

রাহুল রায়ের ভিডিও রিপোর্টে দেখুন বিস্তারিত:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিজিএম কাদেররওশন এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT