চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহানারার ‘অবিশ্বাস্য’ বোলিং

সাজ্জাদ খানসাজ্জাদ খান
২:৩৮ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

অনেকদিন পর বল হাতে ছন্দে দেখা গেল জাহানারা আলমকে। বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৯.১ ওভার বোলিং করে মাত্র ১১ রান দিয়েছেন এই টাইগ্রেস পেসার। অবশ্য মাত্র একটি উইকেট পেয়েছেন। সেটিও নিজের শেষ ওভারে। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আব্বি আতকিনকে এলবিডব্লিউ করেন জাহানারা। সঙ্গে বাংলাদেশের অন্য বোলাররা জ্বলে ওঠায় বেশি দূর যেতে পারেনি স্কটল্যান্ড। ৪৯.১ ওভারে ১৪০ রানে অলআউট তারা।

কলম্বোর ক্রিকেট ক্লাব মাঠে জাহানারা শুরু থেকেই আঁটসাঁট বোলিংয়ের পসরা সাজিয়ে বসেন। রান আটকে চাপে রাখেন স্কটিশ ব্যাটারদের। অন্যপ্রান্ত থেকে উইকেট তুলতে থাকেন স্পিনাররা। খাদিজাতুলে কুবরা ও সালমা খাতুন তিনটি করে উইকেট নেন। রুমানা আহমেদ নিয়েছেন দুটি উইকেট। একটি উইকেট পান্না ঘোষের।

জাহানারা মেডেন পান চারটি। সেটিও প্রথম স্পেলের ৫ ওভারের মধ্যে। মনে হচ্ছিলো তিনি বুঝি রুমানার রেকর্ডই ভাঙতে চলেছেন। ২০১১ সালে বিকেএসপিতে আয়ারল্যান্ডে বিপক্ষে ১০ ওভারে মাত্র ১০ রান দেন রুমানা। সেটিই অবশ্য অক্ষুন্ন থাকলো। প্রথম ৫ ওভারে ১ রান দেয়া জাহানারা পরের ৪ ওভারে দিয়েছেন ১০ রান।

তবে ইকোনমির দিক থেকে এটি জাহানারার ব্যক্তিগত সেরা বোলিং। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ৮.১ ওভারে ১৪ রান ছিল তার আগের সেরা।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেটার জাহানারাবিশ্বকাপ বাছাইপর্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT