চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগরের স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম শুরু ১৮ ডিসেম্বর

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৬:৪০ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৬
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্থগিত ঘোষিত হওয়া প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির মেধা তালিকার ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম পুনরায় ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে।

প্রথম মেধা তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। সেই সাথে ভর্তি কার্যক্রম প্রক্রিয়া চলবে ব্যাংক ও অনলাইন উভয় মাধ্যমেই।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৮ ডিসেম্বর থেকে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করার পূর্ব নির্ধারিত তারিখ থাকলেও  বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে আন্দোলনের মুখে তা স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর পরিপ্রেক্ষিতে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৮ হাজার টাকা বিভাগ উন্নয়ন ফি গ্রহণের পূর্ব নির্দেশনাই বহাল থাকছে। পাশাপাশি সভায় ব্যাংক ও অনলাইন উভয় মাধ্যমেই ভর্তি কার্যক্রম সম্পাদনের নতুন সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি ফি এবং বিভাগ উন্নয়ন ফি অগ্রণী ব্যাংকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা অথবা যে কোন শাখায় অনলাইন পদ্ধতিতে জমা দেয়া যাবে।

Reneta

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়কারীরা প্রত্যাখান করেছেন। পুনরায় তারা তাদের আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে।

এ সিদ্ধান্তকে প্রত্যাখান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ও প্রগতিশীল ছাত্রজোটের অন্যতম সমন্বয়ক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, আমরা প্রশাসনের এ সিদ্ধান্তকে প্রত্যাখান করছি, কারণ প্রশাসন এখানে স্বৈরাচারিতার পরিচয় দিচ্ছে। ছাত্র সমাজের আকাঙ্খার প্রতি তারা কোনো কর্ণপাত করেনি। প্রশাসন তাদের সিদ্ধান্তের প্রতি অনড় রয়েছে।

তিনি আরো বলেন, আমাদের আন্দোলন কর্মসূচি চলবে। আমরা আন্দোলনের নতুন কর্মসূচি শিগগিরই ঘোষণা করবো।

উল্লেখ্য যে, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admission অথবা www.ju-admission.org এ পাওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান ৯: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাঠামোগত পরিবর্তনের দাবি

জুলাই ১৫, ২০২৬
মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT