চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাস্টিন বিবারের কনসার্টে বলিউডের তারকাদের মেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ১০, মে ২০১৭
বিনোদন
A A

বলিউড তারকাদের মিলনমেলা বসেছে মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। কারণ সেখানে চলছে জাস্টিন বিবারের কনসার্ট। বহু প্রতীক্ষিত এই কনসার্ট নিয়ে অনেক দিন ধরেই উচ্ছ্বসিত ছিলেন বলিউডের নামীদামী তারকারা। তাই কনসার্ট শুরু হওয়ার আগেই পরিবার নিয়ে একে একে হাজির হচ্ছেন তারকারা।

সন্ধ্যা নামার আগেই বলিউড তারকা আলিয়া ভাট, অর্জুন রামপাল, সোনালী বেন্দ্রে, আরবাজ খান, মালাইকা অরোরা, মাহিমা চৌধুরী, শ্রীদেবী, বনি কাপুর, জাহ্নবি কাপুর এবং আরও অনেকেই দর্শকের সারিতে আসন গ্রহণ করেছেন। অনেক তারকাই পথে আছেন। কিছুক্ষণের মধ্যে আরও অনেকেই চলে আসবেন।

জাস্টিনের কনসার্ট উপলক্ষে পুরো এলাকায় ছিল সাজ সাজ রব। স্টেডিয়ামের বাইরে কড়া নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল ৩০০ পুলিশ। স্টেডিয়ামের প্রবেশ পথেও কড়া নিরাপত্তা। ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ। এমনকি মোবাইল চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক নিয়েও প্রবেশ করতে দেওয়া হয়নি কাউকে। সেই সাথে রাখা হয়েছে প্রচুর পরিচ্ছন্নকর্মী। স্টেডিয়ামের সার্বিক পরিচ্ছন্নতায় নিরলস ভাবে কাজ করছেন তারা।

স্টেডিয়ামের ভেতরে নানান ধরনের খাবারের আয়োজন রাখা হয়েছে। ভারতীয় দোসা কিংবা ইতালিয়ান পিৎ​জা, সব খাবারই আছে সেখানে। আছে চা খাওয়ার ব্যবস্থাও। তবে বাইরের কোনো খাবার নিয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না স্টেডিয়ামের ভেতরে।  এনডি টিভি।

মালাইকা ও আরবাজ খান সন্তানদের নিয়ে কনসার্ট দেখতে এসেছেন
মেয়েকে নিয়ে জাস্টিন বিবারের কনসার্টে এসেছেন শ্রীদেবী ও বনি কাপুর
কনসার্টে এসেছেন আলিয়া ভাট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাস্টিন বিবার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুন ১৭, ২০২৬
ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

জুন ১৭, ২০২৬
বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

জুন ১৭, ২০২৬

আর্জেন্টিনার গ্রুপে অন্য ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীকে দেখতে সিলেট-মৌলভীবাজারের সড়কে জনতার ঢল

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT