চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিকে হারানো মেক্সিকোকে উড়িয়ে গ্রুপসেরা সুইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ২৭, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গোল ব্যবধানে মেক্সিকো-জার্মানির চেয়েও নাজুক অবস্থায় ছিল সুইডেন। সংগ্রহে মহামূল্যবান তিন পয়েন্ট থাকলেও গোলব্যবধানের খাতা ছিল শূন্যই! পরিস্থিতি হারলে কিংবা ড্র করলেই গ্রুপপর্ব থেকে বাদ। সেই সুইডেনই নিজেদের শেষ ম্যাচে দেখাল চমক। গ্রুপে জার্মানিকে হারানো মেক্সিকোকে মাটিতে নামিয়ে হল গ্রুপ চ্যাম্পিয়ন!

বুধবার একাটেরিনবার্গে মেক্সিকোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘এফ’ থেকে সেরা হয়েছে সুইডেন। মেক্সিকোর সমান ৬ পয়েন্ট নিয়েও গোলব্যবধানে এগিয়ে তারা। ১৯৯০ সালের পর প্রথমবার দ্বিতীয় রাউন্ডে উঠল দলটি। নক আউটে গ্রুপ ‘ই’র রানার্সআপের বিপক্ষে খেলবে সুইডিশরা।

আর হেরেও পরেরপর্বে উঠেছে মেক্সিকো। অন্য ম্যাচে কাজান অ্যারেনায় সাউথ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে অঘটনের শিকার জার্মানি বাদ পড়ায় সহজেই গ্রুপ বৈতরণী পার হয়েছে আমেরিকান দলটি। মেক্সিকানদেরও সংগ্রহ ৬ পয়েন্ট। দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘ই’র সেরা দলের বিপক্ষে খেলতে হবে তাদের।

জার্মানির মতো প্রতিপক্ষকে হারিয়ে প্রথম দুই ম্যাচেই জয়। এরপরও সুইডেনের বিপক্ষে শঙ্কা নিয়েই মাঠে নামতে হয়েছে মেক্সিকোকে। এমন অবস্থায় নেমেই বিপত্তি বাধালেন জেসাস গেলার্ডো। ১৫ সেকেন্ডের মাথায় দেখলেন হলুদ কার্ড। এবারের বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম হলুদ কার্ড!

ম্যাচের ৩০ মিনিটে সুইডেনকে গোল প্রায় পাইয়েই দিয়েছিলেন হাভিয়ের হার্নান্দেজ। নিজেদের ডি-বক্সে হ্যান্ডবল করে বসেন এ মেক্সিকান ফরোয়ার্ড। সুইডিশদের প্রবল চাপে ভিএআর প্রযুক্তির সাহায্য নেন আর্জেন্টাইন রেফারি। তাতে রায় পড়ে মেক্সিকোর পক্ষেই।

পেনাল্টি না পাওয়ার জ্বালা মেটাতে পরের মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেন সুইডিশ মার্কাস বার্গ। কিন্তু চলতি বিশ্বকাপের ১৭ শটের ১৬টাই ফিরিয়ে দেয়া মেক্সিকান গোলরক্ষক ওচোয়াকে ফাঁকি দিতে পারেনি সেই শট!

Reneta

একে অপরের জালে প্রথমার্ধে মোট ১৯বার শট নিয়েছে মেক্সিকো-সুইডেন। এতবার শট নিয়ে গোল না হওয়া এই প্রথম দেখল রাশিয়া বিশ্বকাপ।

বিরতির পরে সেই চিত্র পাল্টেছে। দ্বিতীয়ার্ধের প্রথম সুযোগেই সুইডেনকে এগিয়ে দেন লুদভিগ অগাস্টিন। ভিক্টর ক্লাসেনকে আটকাতে গিয়ে তাকে আনমার্ক করে রাখে মেক্সিকো রক্ষণ। ক্লাসেন গোল করতে পারলেন ঠিকই, তবে অগাস্টিনকে বল বানিয়ে দিলেন। বাড়ানো বলে ৫০ মিনিটে কোণাকুনি শটে গোল করেন এ সুইডিশ ডিফেন্ডার।

ম্যাচের ৬১ মিনিটে বার্গকে ফেলে দিয়ে মেক্সিকোর দুর্ভাগ্য আরও বাড়ান মরেনো। এমনভাবে ফেললেন যে প্রযুক্তির সাহায্য নেয়ার দরকারই পড়ল না রেফারির। এক মিনিট বাদেই স্পটকিক থেকে ব্যবধান বাড়িয়ে সুইডেনকে আরেকধাপ এগিয়ে নেন আন্দ্রেয়াস গ্র্যাঙ্কভিস্ট।

অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়! এই প্রবাদবাক্য প্রমাণ করতেই যেন ৭৫ মিনিটে নিজেদের কফিনে নিজেই পেরেক ঠুকলেন এডসন আলভারেজ। চেয়েছিলেন গোল ঠেকাতে। উল্টো মেক্সিকান ডিফেন্ডারের হাতে লেগে বল যখন গড়িয়ে জালে জড়ায়, দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি গ্লাভস হাতে দুর্দান্ত ওচোয়া!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT