চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন পেতে হাইকোর্টের বারান্দায় বিএনপির শত নেতাকর্মী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৮
আদালত, রাজনীতি
A A

দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী আগাম জামিনের জন্য হাইকোর্টে এসেছেন। সোমবার সকালে হাইকোর্টের বারান্দায় তাদের উপস্থিতি তৈরি করে ভিড়।

এসব নেতাকর্মীদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে গত ৮ থেকে ১৪ তারিখের মধ্যে নাশকতা, ভাঙচুরসহ একাধিক অভিযোগের মামলায় আগাম জামিন পেতে তারা হাইকোর্টে এসেছেন।

নোয়াখালীর হাতিয়া থেকে আসা উপজেলা ছাত্রদল সভাপতি রহিম উদ্দিন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই মামলায় জামিন নিতে আজ আমরা এসেছি ৩১ জন। আমাদের আশা, জামিন পাবো।

Banglabid

নেত্রকোনার একটি ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সুমন জানান, তারা ২৫০ জন এসেছেন আগাম জামিনের জন্য।

আগাম জামিন প্রার্থীদের একজন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চ্যানেল আই অনলাইনকে বলেন, বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। ওইসব মিথ্যা মামলায় আগাম জামিন পেতে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতির কারণে হাইকোর্টের বারান্দায় এই ভিড়।

‘আজ আমি ২৫০ জনের জন্য আদালতে দাঁড়াবো।’

Reneta

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ মামলার অন্য চার অাসামীকে বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাছাড়াও আত্মসাত করা ২ কোটি, ১০ লাখ ৭১ হাজার টাকা খালেদা জিয়া বাদে অন্য অাসামীদের জরিমানা করেছেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষকের জন্য বাড়ছে চাষাবাদের চ্যালেঞ্জ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়া-সৌদি ফেরত প্রবাসীদের অভিজ্ঞতায় উঠে এলো শ্রম অভিবাসনের সংকট

আগস্ট ১৩, ২০২৬

চরম দুশ্চিন্তায় লালমনিরহাটের অঞ্চলের চাষিরা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT